1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অসুস্থ কাশেমের চিকিৎসায় আর্থিক সহযোগিতার আবেদন - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

অসুস্থ কাশেমের চিকিৎসায় আর্থিক সহযোগিতার আবেদন

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৭ নভেম্বর, ২০২২
  • ১৭২ জন খবরটি পড়েছেন

অভয়নগর (যশোর) প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।


যশোরের অভয়নগরে জটিল রোগে আক্রান্ত মুদি দোকানি মো. আবুল কাশেমের (৬০) চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতার আবেদন করেছেন তাঁর পরিবার।

আবুল কাশেম উপজেলার গুয়াখোলা গ্রামের রেলবস্তির মৃত বদু মিয়ার ছেলে।

আবুল কাশেমের ছেলে মো. সোহাগ কাজি বলেন, চলতি বছরের এপ্রিল মাসে বাবা অসুস্থ হয়ে পড়লে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বিভিন্ন পরীক্ষার পর লিভারে জন্ডিস ধরা পড়ে। পরবর্তীতে ডাক্তারের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। খুলনা মেডিকেলে প্রায় এক মাস চিকিৎসা দেওয়ার পর টাকার অভাবে বাবাকে বাড়ি ফিরিয়ে আনতে হয়। জমানো ও সমিতি থেকে ঋণ করা টাকা নিয়ে বাড়ি রেখে তার চিকিৎসাও চলছিল। গত সেপ্টেম্বর মাসে তিনি পুনরায় অসুস্থ হয়ে পড়লে খুলনার আদ্-দ্বীন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কয়েকটি পরীক্ষায় পেটে টিউমার, লিভার সমস্যা ও জটিল রোগের কথা জানিয়ে ঢাকায় শেখ রাসেল হাসপাতালে নিয়ে যাওয়া এবং অপারেশন করানোর পরামর্শ দেন আদ্-দ্বীন হাসপাতালের ডা. মো. হানিফ (ইমন)। তিনি আরও বলেন, বাবার অসুস্থতার কারণে রেলবস্তির সামনে মুদি দোকানটিও বন্ধ করতে হয়েছে। দরিদ্র পরিবার, বাবা অসুস্থ হওয়ার পর থেকে এ পর্যন্ত ধারদেনা করে কয়েক লাখ টাকা ব্যয় করা হয়েছে। ডাক্তারদের মতে ছয় লাখ টাকা হলে বাবার অপরাশেনসহ চিকিৎসা করানো সম্ভব। এতো টাকা জোগাড় করা আমাদের মত দরিদ্র পরিবারের পক্ষে অসম্ভব। তাই সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষের নিকট আর্থিক সহযোগিতা কামনা করছি। আপনাদের সহযোগিতায় আমার বাবার অপারেশন ও চিকিৎসা করানো সম্ভব। সাহায্যের জন্য যোগাযোগ করুন, মো. সোহাগ কাজি- বিকাশ নং- ০১৯১২৩৪৮৬৩৬

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar