নিজস্ব প্রতিনিধি। সেন্টার ফর উইমেন এন্ড চিলড্রেন স্টাডিজ (সিডবিউসিএস) এর আয়োজনে এবং ফাউন্ডেশন ফি এর আর্থিক সহযোগীতায় সাতক্ষীরা জেলায় মানব পাচার ও যৌন নির্যাতনের শিকার ভিকটিমদের অর্থনৈতিক ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ২ দিনব্যাপী হাঁস পালন প্রশিক্ষন কর্মশালা সিডবিউসিএসের ট্রেনিং রুমে রবিবার ২৭ নভেম্বর, সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হয়েছে।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
“মানব পাচার ও যৌন নির্যাতনের শিকার ব্যক্তিরা কেউ অবহেলিত নয়” এই শ্লোগানকে সামনে রেখে ২দিন ব্যাপী হাঁস পালন প্রশিক্ষনের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশ্বাস প্রকল্পের সমন্বয়কারী আসাদুজ্জামান রিপন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তর সাতক্ষীরার উপ-পরিচালক মোঃ রোকনুজ্জামান।
অনুষ্ঠানটি পরিচালনা করেন সিডবিউসিএসের লিয়াজো এ্যান্ড কমিউনিকেশন অফিসার রুহুল আমিন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দেবহাটা রিপোটার্স ক্লাবের সভাপতি মোঃ অহিদুজ্জামান, সাধারন সম্পাদক রফিকুল ইসলামসহ উক্ত প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
প্রশিক্ষনে সাতক্ষীরা জেলার বিভিন্ন উপজেলার ১৫ জন পাচারের শিকার নারী অংশগ্রহন করেন। উক্ত নারীদের প্রতিজনকে ১০টি করে ক্যাম্বেল হাস ও হাসেন খাদ্য বিতরন করা হয়। বক্তারা সিডবিউসিএসের এ ধরনের ব্যতিক্রমধর্মী কাজের প্রশংসা করে নির্যাতিত নারীদের আর্থিক স্বাবলম্বী হতে এই সহযোগীতার জন্য ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে জানানো হয়, সিডবিউসিএস মানব পাচার প্রতিরোধ ও যৌন নির্যাতনের শিকার নারীদের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে সাতক্ষীরা জেলার কালীগঞ্জ, দেবহাটা,কলারোয়া ও সাতক্ষীরা সদর উপজেলা নিয়ে কাজ করছে।