1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দেবহাটার সিমরা এগ্রো পরিদর্শনে ডি,সি ও এস পি - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

দেবহাটার সিমরা এগ্রো পরিদর্শনে ডি,সি ও এস পি

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৩০ নভেম্বর, ২০২২
  • ১৯৭ জন খবরটি পড়েছেন

রফিকুল ইসলাম নিজস্ব প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

দেবহাটা তথা সাতক্ষীরার অন্যতম রপ্তানীকারন প্রতিষ্ঠান সিমরা এগ্রো পরিদর্শন করেছেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির ও পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান।

বুধবার ৩০ নভেম্বর, দুপুর ১ টার সময় সাতক্ষীরা জেলা প্রশাসক ও সাতক্ষীরা পুলিশ সুপারসহ প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তারা সাতক্ষীরার অন্যতম এই রপ্তানীকারন প্রতিষ্ঠানটি পরিদর্শন করেন। কয়েক বছর আগে দেবহাটার চাদপুর গ্রামের ব্যবসায়ী শেখ তাহেরুল ইসলাম তাহের এই এলাকার মানুষের আর্থ সামাজিক উন্নয়নের লক্ষ্যে এবং তথা দেশের কল্যানের উদ্দ্যেশ্যে এই রপ্তানীকারন প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত করেন। ইতিমধ্যে প্রতিষ্ঠানটি তাদের তৈরীকৃত বিভিন্ন প্রকারের মালামাল যেমন ফায়া মুড়ি, ফায়া তেজপাতা, সিমরা শুকনো ঝাল, সাদা চিড়া, লাল চিড়া, মটর বুট, পাচফোড়ন, ইসুবগুলের ভুসি, বিউন চাল, বিভিন্ন প্রকারের আচার, সরিষার তেল ও কুকিজ বিষ্কুট ইউরোপের ৮টি দেশে রপ্তানী করছে।

সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির ও সাতক্ষীরা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান উক্ত রপ্তানী কার্য্যক্রম, মালামাল প্রস্তুতের স্থানসহ সিমরা এগ্রোর সার্বিক দিক পরিদর্শনে আসেন। এসময় সাতক্ষীরা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সজীব খান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপস) আতিকুল ইসলাম, দেবহাটা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ মুজিবর রহমান, দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, সাতক্ষীরার গাজী টিভি ও দৈনিক পূর্বাঞ্চল পত্রিকার জেলা প্রতিনিধি কামরুল হাসান, দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্লাহ, দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, সাতক্ষীরার নির্বাহী ম্যাজিষ্ট্রেটদের মধ্যে বাপ্পী দত্ত, মহিউদ্দীন আহম্মেদ, তানভির হোসেন, আলামিন হোসেন ও সজিব তালুকদারসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অতিথিবৃন্দকে সিমরা এগ্রোতে স্বাগত জানান সিমরা এগ্রোর পরিচালক ও প্রতিষ্ঠাতা শেখ তাহেরুল ইসলাম তাহের। পরে অতিথিবৃন্দ সিমরা এগ্রোর মালামাল প্রস্তুত করা, প্যাকেটজাত করা ও রপ্তানী প্রক্রিয়ার বিভিন্ন কার্য্যক্রম পরিদর্শন করেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar