1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অভয়নগরে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নবায়ন আজ - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

অভয়নগরে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নবায়ন আজ

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২
  • ২০৬ জন খবরটি পড়েছেন

অভয়নগর (যশোর) প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

আজ মঙ্গলবার (০৬ ডিসেম্বর) অভয়নগর উপজেলায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্রের (বন্দুক, শটগান ও রাইফেল) লাইসেন্স নবায়ন করা হবে। গত ৩০ নভেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দীন স্বাক্ষরিত আগ্নেয়াস্ত্র নবায়ন সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়।

গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মঙ্গলবার (০৬ ডিসেম্বর) সকাল ১০ টা হতে অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নবায়ন করা হবে। ব্যক্তি এবং ব্যাংক/ আর্থিক প্রতিষ্ঠানের (বন্দুক/ শটগান/ রাইফেল) লাইসেন্স প্রতিবছর নবায়ন ফি পাঁচ হাজার টাকা, অন্যান্য শিল্প প্রতিষ্ঠানের (বন্দুক/ শটগান/ রাইফেল) লাইসেন্স প্রতিবছর নবায়ন ফি ১০ হাজার টাকা এবং এনপিবি পিস্তল/ রিভলবার লাইসেন্স প্রতিবছর নবায়ন ফি ১০ হাজার টাকা ১-২২১১-০০০০-১৮৫৯ নম্বর কোডে এবং নবায়ন ফি এর উপর ১৫% হারে উৎসে মূসক ১-১১৩৩-০০০৫-০৩১১ নম্বর কোডে ভিন্ন ভিন্ন ট্রেজারী চালানের মাধ্যমে সোনালী ব্যাংকে জমা প্রদান করতে হবে।

নির্ধারিত তারিখ ও স্থানে সকাল ১০ টায় আগ্নেয়াস্ত্র লাইসেন্স নবায়নের আবেদন, নবায়ন ফি ও উৎসে মূসক জমার ট্রেজারী চালানের মুলকপি এবং মুল লাইসেন্স ও আগ্নেয়াস্ত্রসহ উপস্থিত থাকতে হবে। সশস্ত্রবাহিনী ও বিজিবি সদস্যগণকে নবায়নের আবেদন এবং অস্ত্র জমা সংক্রান্ত সনদ প্রদর্শন করতে হবে।

আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রদান, নবায়ন ও ব্যবহার নীতিমালা, ২০১৬ এর ৩১(গ) মোতাবেক নির্ধারিত সময়ের মধ্যে লাইসেন্স নবায়ন করা না হলে, জেলা ম্যাজিস্ট্রেটের নিকট নবায়ন না করার সন্তোষজনক ব্যাখ্যাসহ আবেদন করতে হবে। এবং ৩১(ঘ) মোতাবেক আবেদন সন্তোষজনক বিবেচিত হলে পুন:লাইসেন্স ইস্যু ফি এর সমপরিমান অর্থ আদায়পূর্বক লাইসেন্স নবায়ন করা যাবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar