1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
আগুনে পুড়ে বৃদ্ধের বসতঘর ছাই,পাঁচ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

আগুনে পুড়ে বৃদ্ধের বসতঘর ছাই,পাঁচ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২
  • ২৭৮ জন খবরটি পড়েছেন

মোঃ ইলিয়াস হোসাইন।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

পটুয়াখালীর মির্জাগঞ্জে মোঃ মতিউর রহমান ফকির(৬০) নামের এক বৃদ্ধের একটি টিনসেড বসতঘর ও রান্নাঘর আগুনে পুড়ে সম্পুর্ণ ছাই হয়ে গেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) সন্ধ্যা সাতটার দিকে উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়নের ঘটকের আন্দুয়া গ্রামে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে।

স্থানীয় সুত্রে জানাযায়, ভুক্তভোগী মতিউর রহমান তার স্ত্রীকে নিয়ে ওই ঘরে বসবাস করেন। মঙ্গলবার সন্ধ্যার পর নিজ রান্নাঘরে মুড়ি ভাজা শেষে পাশের বাড়ির এক লোকের মারা যাওয়ার খবর শুনে স্বামী স্ত্রী দুজনেই সেখানে যান। সন্ধ্যা সাতটার দিকে তার ঘরে দাউদাউ করে আগুন জ্বলতে দেখে বাড়ির লোকজন।

পরে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যায় এবং ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের লোকজন এক ঘন্টা চেষ্টা করে আগুন নেভাতে সক্ষম হয়। কিন্তু ততক্ষণে একটি টিনসেড ঘর, একটি পাকঘর ও ঘরের ভিতর থাকা মালামাল সম্পুর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় পাঁচ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগীর। রান্নাঘরের চুলার মধ্যে থাকা লাকড়ি থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা স্থানীয়দের।

ক্ষতিগ্রস্থ ঘর মালিক মতিউর রহমান বলেন, অনেক কষ্ট করে ঘরটি তুলছিলাম। কিন্তু আমার একমাত্র মাথা গোজার ঠাই পুড়ে যাওয়ায় আমি এখন নিঃস্ব। এখন কোথায় থাকবো, কোথায় ঘুমাবো, কি করব, কিছুই বুঝতে পারছি না! কিভাবে যে নতুন একটি ঘর তুলব তাও বলতে পারি না! এ কথা বলে তিনি বারবার কান্নায় ভেঙে পড়েন। তিনি সরকার সহ সমাজের বিত্তবানদের কাছে ঘর তোলার জন্য সাহায্য চেয়েছেন।

মির্জাগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ওয়্যার হাউজ ইন্সপেক্টর মোঃ ফারুক হাওলাদার বলেন, আমরা খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে যাই এবং এক ঘন্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনি। চুলার আগুন থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ তানিয়া ফেরদৌস বলেন, বিষয়টি ইউনিয়ন থেকে আমাকে কেউ জানায়নি। তবে ক্ষতিগ্রস্ত ব্যক্তি সাহায্যের আবেদন করলে ইউনিয়ন চেয়ারম্যান এর মাধ্যমে ক্ষয়ক্ষতি যাচাই করে সরকারি ভাবে যতটুকু সাহায্য করা যায় সেটা করা হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar