নিজস্ব প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
দেবহাটা উপজেলার ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংগঠন একতা ফাউন্ডেশন ব্লাড ব্যাংক এর মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ৯ ডিসেম্বর বিকাল সাড়ে ৪টায় সখিপুর মোড়ে বঙ্গবন্ধু ফলক সামনে একতা ফাউন্ডেশন ব্লাড ব্যাংকের সভাপতি রাজু ইসলাম রাজের সভাপতিত্বে এই মিলন মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা সখিপুর ইউনিয়ন পরিষদের বিপ্লবী চেয়ারম্যান সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একতা ফাউন্ডেশন ব্লাড ব্যাংক এর উপদেষ্টা ও বিশিষ্ট ব্যবসায়ী আজারুল ইসলাম এবং সাবেক উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শহিদুজ্জামান সাদ্দাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পলাশ হোসেন।