1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কুড়িগ্রামে ১০ জয়িতাদের সংবর্ধনা - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

কুড়িগ্রামে ১০ জয়িতাদের সংবর্ধনা

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২
  • ২৩৫ জন খবরটি পড়েছেন

এ আর রাকিবুল হাসান,, কুড়িগ্রাম।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

কুড়িগ্রামে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে কুড়িগ্রাম জেলা প্রশাসন স্বপ্নকুঁড়ি রিসোর্স সেন্টারে আলোচনাসভা ও সমাজে বিভিন্ন কর্মকান্ড অবদান রাখার স্বীকৃতি স্বরুপ জয়িতাদের সংবর্ধনা প্রদান করা হয়।

জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ। অতিরিক্ত জেলা প্রশাসক মিনহাজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর মেয়র কাজিউল ইসলাম, জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উপপরিচালক জেবুন নেছা প্রমুখ।

পরে অনুষ্ঠানে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে জেলা ও উপজেলা পর্যায়ে পাঁচটি ক্যাটাগরিতে বিশেষ অবদান রাখার স্বীকৃতি স্বরুপ ১০জন জয়িতাকে সংবর্ধিত করা হয়।

জেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতারা হলেন অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার চন্দ্রখানা বালাটারী গ্রামের লাইজু খাতুন লিমা, শিক্ষা ও চাকরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী কুড়িগ্রাম পৌরসভার হাঁটিরপাড়ের নিবেদিতা রায়, সফল জননী হিসেবে নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের পশ্চিম রায়গঞ্জের এলিজা আকতার জাহান, নির্যাতনে বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করা নারী নাগেশ্বরী উপজেলার আন্ধারীরঝাড় ইউনিয়নের খামার আন্ধারীরঝাড় সড়ককাটা এলাকার জেসমিন খাতুন এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখার জন্য কুড়িগ্রাম পৌরসভার সরদার পাড়ার রেহেনা পারভীন।

এছাড়াও কুড়িগ্রাম সদর থেকে ৫জনকে সংবর্ধিত করা হয়েছে।

এরা হলেন অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী কুড়িগ্রাম পৌরসভার কৃপুর তাঁতী পাড়ার নাজনীন নাহার নিম্মি, শিক্ষা ও চাকরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী পৌরসভার হাঁটিরপাড়ের নিবেদিতা রায় ও তার মা সফল জননী হিসেবে নিয়তী রানী সরকার, নির্যাতনে বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করা নারী সদর উপজেলার ভোগডাঙ্গা তাতীপাড়ার মোছা. সুফিয়া বেগম এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখার জন্য নারী পৌরসভার সরদারপাড়ার রেহেনা পারভীন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar