1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শ্রেষ্ঠ ‘জয়িতা’র পুরস্কার পেলেন অভয়নগরের মেয়ে সুলতানা আরেফা মিতা - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

শ্রেষ্ঠ ‘জয়িতা’র পুরস্কার পেলেন অভয়নগরের মেয়ে সুলতানা আরেফা মিতা

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২
  • ১৯৯ জন খবরটি পড়েছেন

অভয়নগর (যশোর) প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

এবছর যশোরে শ্রেষ্ঠ ‘জয়িতা’র পুরস্কার পেলেন অভয়নগরের মেয়ে উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সুলতানা আরেফা মিতা। সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তিনি এ পুরস্কার পেয়েছেন।

শুক্রবার (৯ ডিসেম্বর) ছিল নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের ১৪২ তম জন্মবার্ষিকী ও ৯০তম প্রয়াণ দিবস। তিনি শিক্ষা-দীক্ষা ও ক্ষমতায়নে নারী জাতিকে উদ্ধারে আমৃত্যু সংগ্রাম করেছেন। তিনি লেখালেখির মাধ্যমে নারী জাতিকে বৈষম্যহীন ও সমতাভিত্তিক সমাজ বিনির্মাণের স্বপ্ন দেখিয়েছিলেন। তাঁর সেই স্বপ্ন বাস্তবায়নে প্রতিবছর রাষ্ট্রীয়ভাবে নানা আয়োজনে পালিত হয়ে আসছে আর্ন্তজাতিক নারী নির্যাতনপক্ষ ও রোকেয়া দিবস। রাষ্ট্র ও সমাজ জীবনে বিভিন্ন ক্ষেত্রে যেসব নারী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন, সরকার তাদের ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের আওতায় ‘জয়িতা’র সম্মাননা দিয়ে আসছে।

এরই ধারাবাহিকতায় শুক্রবার বেলা ১১টায় যশোর জেলা প্রশাসকের সভাকক্ষে আয়োজিত আন্তর্জাাতিক নারী নির্যাতন ও রোকেয়া দিবসে আলোচনা সভায় ‘জয়িতাদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়। জেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তর যশোর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন-স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক হুসাইন শওকত। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ‘বাঁচতে শেখা’র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক আঞ্জেলা গোমেজ। এছাড়াও আলোচনায় অংশ নেন যশোর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি লাইজু জামান ও জয়তীর পরিচালক অর্চনা বিশ্বাস।

আলোচনা সভা শেষে যশোর জেলায় ৫টি ক্যাটাগরিতে নির্বাচিত ৫ জন নারীর হাতে শ্রেষ্ঠ ‘জয়িতা’র ক্রেস্টসহ পুরস্কার তুলে দেয়া হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar