অনাথ মন্ডল, শ্যামনগর।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ টাইগার পয়েন্টে বুধবার ১৪ ডিসেম্বর সকাল ১১ টায় উপজেলার সিপিপি টিমের আয়োজনে সিপিপি স্বেচ্ছাসেবক প্রণোদনা সমাবেশ অনুষ্ঠিত হয়।
শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মোঃ আসাদুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের এনডিসি সচিব, মো কামরুল হাসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পরিচালক, সিপিপি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের, পরিচালক, আহমাদুল হক, সিপিপি প্রধান কার্যালয় ঢাকার, পরিচালক(অপারেশন), নূর ইসলাম খান, চীপ অব মিশন IOM বাংলাদেশ এর আব্দুস সাত্তার ইসোয়েত, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় এর সাতক্ষীরা জেলা পুণবাসন কর্মকর্তা আবু বাছেদ, শ্যামনগর উপজেলা সিপিপি টিম লিডার মোঃ মাকসুদুর রহমান মুকুল, ২০০৯ সালের আয়লায় এক পরিবারে ১২ জন সদস্য মারা যাওয়া সেই পরিবারের একমাত্র বেঁচে থাকা মোঃ মজিবুর রহমান প্রমুখ।
উপজেলা সিপিপির সহকারী পরিচালক মুন্সী নূর মোহাম্মাদ এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিপিপির প্রধান কার্যালয় ঢাকার উপ-পরিচালক শরাফ হোসাইন খান, সিপিপি খুলনা আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক আব্দুল লতিফ ছাড়াও টেলিভিশন ও প্রিন্টমিডিয়ার সাংবাদিকগণ এবং যাদের উদ্দেশ্যে এই অনুষ্ঠান শ্যামনগর উপজেলা ১২টি ইউনিয়নের ২৯শত ৮০ জন সিপিপির নারী/ পূরুষ সদস্যগন।