1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মোংলায় ব্রেইভ প্রকল্পের মেন্টর ও ইয়ুথ প্রতিনিধিদের ফলোআপ সভা - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

মোংলায় ব্রেইভ প্রকল্পের মেন্টর ও ইয়ুথ প্রতিনিধিদের ফলোআপ সভা

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২
  • ২২৭ জন খবরটি পড়েছেন

মোঃ নাজমুল ইসলাম সবুজ বাগেরহাট প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাগেরহাটের মোংলায় দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ ব্রেইভ প্রকল্পের উদ্যোগে গঠিত মোংলা উপজেলার মেন্টর দল ও ইয়ুথ দলের প্রতিনিধিদের সমন্বয়ে ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকাল ১১ টায় মোংলা প্রেস ক্লাবে মোংলা শাখার সুজন’র সাধারণ সম্পাদক, ব্রেইভ প্রকল্পের মাস্টার ট্রেইনার ও মোংলা উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান নুর আলম শেখ’র সভাপতিত্বে সভার শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা শেখ মোঃ ইউনুস আলী।

সভায় প্রেজেন্টেশনের মাধ্যমে বিগত দিনের কার্যক্রম ও পরবর্তি পরিকল্পনা সমূহ তুলে ধরেন দি হাঙ্গার প্রজেক্টের মোংলা উপজেলা সমন্বয়কারী কাজী মিজানুর রহমান।

এ সময় বক্তারা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে ইয়ুথদের উদ্যেশ্যে দিক নির্দেশনা মূলক আলোচনা করেন। পাশাপাশি মেন্টর ও মাস্টার ট্রেইনারবৃন্দ তাদের স্ব স্ব অবস্থানে থেকে সম্প্রীতি গড়ে তোলার উদ্যোগ নিয়ে যেসকল কর্মসূচি পালন করছেন তার ভূয়সী প্রশংসা করেন। 

সভায় ইউনিয়ন ভিত্তিক ইয়ুথ সদস্যরা সহিংস উগ্রবাদ প্রতিরোধে বিভিন্ন ধরনের সচেতনতামূলক কার্যক্রম সহ পারিবারিক সহিংসতা নিরসন ও বাল্যবিবাহ প্রতিরোধে বিভিন্ন কর্মসূচি তুলে ধরেন। 

সভায় দি হাঙ্গার প্রজেক্ট প্রকল্পের সমন্বয়কারী নাজমুল হুদা মিনা, ব্রেইভ প্রকল্পটির উদ্যোগে গঠিত বাগেরহাট জেলা সহিংস উগ্রপন্থা নিরসন কমিটির সহ সভাপতি পিযুশ কান্তি মজুমদার, মাস্টার ট্রেইনার আবুল কাসেম, বঙ্গবন্ধু মহিলা কলেজের প্রভাষক রেবেকা সুলতানা, কমরেড নাজমুল হক, বাদবন সংঘ এর সভাপতি জানে আলম বাবু, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) নেতা সাংবাদিক হাছিব সরদার, নারী নেত্রী ছবি হাজরা, ফাতেমা জান্নাত, ব্রেইভ প্রকল্পটির মেন্টর সদস্যবৃন্দ ও ইয়ুথ প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। 

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar