1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনোতোষ বসু সম্পাদক এইচ আর তুহিন - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনোতোষ বসু সম্পাদক এইচ আর তুহিন

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২
  • ৩১০ জন খবরটি পড়েছেন
ছবি-সংগৃহীত

যশোর সাংবাদিক ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে হাড্ডাহাড্ডি লড়াইয়ে দু’ ভোটে জয়ী হয়েছেন মনোতোষ বসু। তিনি পেয়েছেন ৩২ ভোট। তার প্রতিদ্বন্দ্বী বিদায়ী সভাপতি ফারাজী আহমেদ সাঈদ বুলবুল পেয়েছেন ৩০ ভোট। সাধারণ সম্পাদক পদে পুনরায় নির্বাচিত হয়েছেন এইচ আর তুহিন। তিনি পেয়েছেন ৩৮ ভোট। এ পদের অন্য প্রতিদ্বন্দ্বী নুর ইমাম বাবুল পেয়েছেন ২৫ ভোট।
এছাড়া, সহসভাপতি পদে ৩৪ ভোট পেয়ে ফের জয়ী হয়েছেন প্রদীপ ঘোষ। এ পদের  অন্য  প্রতিদ্বন্দ্বী মনিরুজ্জামান মুনির পেয়েছেন ২৯ ভোট। যুগ্ম সম্পাদক পদে ইমরান হাসান টুটুল ৪৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী মারুফ কবীর পেয়েছেন ১৬ ভোট।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

কোষাধ্যক্ষ পদে বিজয়ী সফিক সাইদ পেয়েছেন ৪৪ ভোট। এ পদের অপর প্রতিদ্বন্দ্বী  ডিএইচ দিলশান পেয়েছেন ১৬ ভোট। কার্যনির্বাহী সদস্য পদে সর্বোচ্চ ৫১ ভোট পেয়ে জয়ন্ত বসু ও ২৫ ভোট পেয়ে রেজাউল করিম রুবেল বিজয়ী হয়েছেন। এ পদে পরাজিত প্রার্থী মিরাজুল কবীর টিটো পেয়েছেন ১৭ ভোট।
নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু জানান, প্রেসক্লাব যশোরে সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। মোট ৬৫ ভোটারের মধ্যে ৬৪ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এরমধ্যে একটি ভোট বাতিল হয়।

এদিকে, যশোর সাংবাদিক ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি মনোতোষ বসু ও সাধারণ সম্পাদক এইচ আর তুহিনসহ বিজয়ী নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন সাংবাদিক ইউনিয়ন যশোরের নেতৃবৃন্দ। সভাপতি এম. আইউব ও সাধারণ সম্পাদক আকরামুজ্জামান এ অভিনন্দন জানিয়েছেন। নেতৃবৃন্দ যশোর সাংবাদিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটি সাংবাদিকদের অধিকার আদায়ের আন্দোলন ও স্বার্থ রক্ষায় আগামীতে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন। 

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar