1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কুড়িগ্রামে গরীবদের সুপার শপ ও এতিমদের জন্য তিনতলা ভবনের উদ্ভোধন - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

কুড়িগ্রামে গরীবদের সুপার শপ ও এতিমদের জন্য তিনতলা ভবনের উদ্ভোধন

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০২৩
  • ২২৯ জন খবরটি পড়েছেন

এ আর রাকিবুল হাসান, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

দেশের শীর্ষস্হানীয় সেচ্ছাসেবী প্রতিষ্ঠান বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যাগে কুড়িগ্রাম জেলায় শুরু হয়েছে গরীবের সুপারশপ।

আজ ৩ জানুয়ারী কুড়িগ্রাম জেলার হলোখানা ইউনিয়নের চড় সুভারকুটি গ্রামে আয়োজন করা হয় ভিন্নধর্মী এ বাজারের। এই বাজার থেকে দরিদ্র মানুষ নাম মাত্র মুল্যে চাল,ডাল,তেল,আটা,ডিম,লবণ সহ নিত্য প্রয়োজনীয় পন্য কিনতে পেরেছে। প্রায় ২৫০ টি পরিবার এর মাধ্যমে সুবিধা পেয়েছে। মাত্র ১ টাকায় ১ কেজি চাল,২ টাকায় ১ কেজি ডাল,৩ টাকায় ১ লিঃ তেল। এভাবে এই সুপার শপ থেকে নামমাত্র মুল্যে বিভিন্ন রকম পন্য কিনতে পারে প্রতিটি পরিবার। প্রতিটি পরিবার সর্বোচ্চ ১০ টাকার পন্য কিনতে পারবে যার বাজার মুল্য প্রায় ৬০০-৭০০ টাকা। মুলত দরিদ্র মানুষকে পন্য বাছাই করার স্বাধীনতা দেয়া হয় বিশেষ এই বাজারের মাধ্যমে।

বিদ্যানন্দের মানবিক ভিন্ন ধর্মী আয়োজনের অনুষ্ঠানে বোর্ড মেম্বার জামাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, বিশেষ অতিথি ছিলেন কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাসেদুল হাসান, হলোখানা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ রেজাউল করিম প্রমুখ।

একই দিনে বিদ্যানন্দের নিজস্ব জায়গায় শুরু নবনির্মিত হযরত আয়শা রাঃ এতিম খানার শিক্ষা কার্যক্রম। তিনতলা বিশিষ্ট ভবনে প্রায় একশত দরিদ্র এতিম মেয়ে পড়াশোনা ও থাকা খাওয়ার সুযোগ পাবে। অনুষ্ঠানে এতিমখানার শিক্ষার্থীদের শিক্ষা উপকরন প্রদানের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে বরন করে নেয়া হয়। বিদ্যানন্দ ফাউন্ডেশন দেশের বিভিন্ন এলাকায় দরিদ্র ও এতিম শিশুদের জন্য এতিমখানা নির্মান করছে। এরই ধারাবাহিকতায় সপ্তম এতিম খানা হিসেবে কুড়িগ্রাম জেলায় তিনতলা বিশিষ্ট এই এতিমখানার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। গরিবের সুপার শপ কার্যক্রমের পাশাপাশি কুড়িগ্রামে অবস্থিত দেশের অন্যতম বৃহৎ পাতিলে প্রায় দেড় হাজার মানুষের রান্নার আয়োজন করে বিদ্যানন্দ ফাউন্ডেশন এবং গরীব দুঃখি মানুষের মাঝে সে খাবার বিতরন করা হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar