1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৬ জানুয়ারী, ২০২৩
  • ২৭৬ জন খবরটি পড়েছেন

শরীয়তপুরের জাজিরায় বিকে নগর কলেজ শাখা ছাত্রলীগের সভাপতির বাড়িতে বিয়ের দাবিতে অনশন করছেন তার প্রেমিকা। 

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

শুক্রবার সকাল ১০টার সময় জাজিরার বিকে নগর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কিনাউল্লা মাদবর কান্দি গ্রামে এ ঘটেছে।

সরেজমিনে গিয়ে জানা যায়, বিকে নগর কিনাউল্লাহ মাদবর কান্দি গ্রামের আলতাফ মাদবরের অনার্স পড়ুয়া ছেলে বিকে নগর বঙ্গবন্ধু কলেজ ছাত্রলীগের (মহসিন মাদবর-রাশেদ উজ্জামান) প্যানেলের সভাপতি সুমন মাদবরের (২৫) বাড়িতে অনশন করছেন তার প্রেমিকা।

একই কলেজে পড়ার সুবাদে ওই তরুণীর সঙ্গে সুমনের প্রায় ৩ বছরের প্রেমের সম্পর্ক রয়েছে। বিয়ে করতে অস্বীকৃতি জানালে তিনি সুমনের বাড়িতে এসে অনশনে বসেন।

এ সময় সুমন পালিয়ে গেলেও তার পরিবারের লোকজন ছিলেন বাড়িতে। তবে সংবাদকর্মীদের সঙ্গে কোনো কথা বলতে রাজি হননি তারা। এমনকি তাদের ঘরের মধ্যে ওই তরুণীকে আটকে রেখে সংবাদকর্মীদের কথা বলতে দেওয়া হয়নি এবং ঘরে কাউকে প্রবেশ করতেও দেয়নি সুমনের পরিবারের লোকজন।

স্থানীয় রাজ্জাক মাতবর বলেন, আমরা মেয়ের অভিভাবকদের সঙ্গে কথা বলে তাদেরকে আসতে বলেছি। আসলে কথাবার্তা বলে তাদের বিয়ের ব্যবস্থা করবে বলেও জানান তিনি।

বিকে নগর বঙ্গবন্ধু কলেজের প্রিন্সিপাল আলমগীর হোসাইনকে বিষয়টি সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি এ বিষয়ে কিছুই জানেন না বলে জানান। 

বিকে নগর ইউনিয়নের চেয়ারম্যান এসকান্দার আলী ভুইয়া বলেন, আমি খবরটি শুনেছি এবং স্থানীয়দের অনেকেই আমাকে ফোন দিয়েছিল। আমি জরুরি প্রয়োজনে ঢাকায় থাকায় রাজ্জাক মাতবরসহ স্থানীয়দের বিষয়টি দেখার জন্য বলেছি।

জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল হাসান সোহেল বলেন, আমরা খবরটি পেয়েছি এবং বিষয়টি সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে। স্থানীয় জনপ্রতিনিধি হিসেবে চেয়ারম্যানের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। যুগান্তর

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar