1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অভয়নগরে স্পিনিং মিলে আগুনে পুড়ল ১০ লাখ টাকার তুলা - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় রাতের আঁধারে পাহাড় কেটে মাটি পাচার, অতিষ্ঠ এলাকাবাসী চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান

অভয়নগরে স্পিনিং মিলে আগুনে পুড়ল ১০ লাখ টাকার তুলা

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩
  • ৩৩৬ জন খবরটি পড়েছেন
ছবি-বিডিটেলিগ্রাফ

অভয়নগর (যশোর) প্রতিনিধি।
যশোরের অভয়নগরে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লেগে একটি স্পিনিং মিলের তুলা পুড়ে গেছে। সোমবার রাতে উপজেলার মহাকাল এলাকায় যশোর-খুলনা মহাসড়ক সংলগ্ন আল-হিক্মা স্পিনিং মিলস্ লিমিটেডে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

প্রত্যক্ষদর্শী শ্রমিকরা জানান, রাত আনুমানিক ৯ টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। এসময় কর্মরত শ্রমিকরা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। শ্রমিকরা জানান, আনুমানিক ১০ লাখ টাকার তুলা পুড়ে গেছে এবং পানিতে ভিজে অনেক তুলা নষ্ট হয়েছে।

এছাড়া আগুন নেভাতে গিয়ে ফায়ার এক্সটিংগুইশারের গ্যাস ও আগুনের তাপে সাগর নামে এক শ্রমিক আহত হয়েছেন। তিনি যশোর সদর উপজেলা বসুন্দিয়া ইউনিয়নের ঘোপেরডাঙ্গা গ্রামের বাসিন্দা।

আল-হিক্মা স্পিনিং মিলের ম্যানেজার কফিল উদ্দিন জানান, অগ্নিকান্ডের ঘটনায় পাঁচ টন তুলা পুড়ে ও পানিতে ভিজে নষ্ট হয়েছে। যার মূল্য আনুমানিক ১৫ লাখ টাকা। তবে কত টাকার ক্ষতি হয়েছে তা এখনই বলা সম্ভব নয়। শ্রমিক আহতের বিষয়টি তিনি এড়িয়ে যান।

নওয়াপাড়া ফায়ার সার্ভিসের সহকারী স্টেশন অফিসার মেজবাহ ফকির জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছিয়ে আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ তদন্তের পর বলা যাবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar