1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ফুলবাড়ীতে সড়ক নির্মাণ কাজের উদ্বোধন - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় বনাঞ্চলের পাশে শতাধিক অবৈধ করাতকল, মানা হচ্ছে না বিধিমালা পীরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প; চিকিৎসাসেবায় মানুষের পাশে দুই চিকিৎসক দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা

ফুলবাড়ীতে সড়ক নির্মাণ কাজের উদ্বোধন

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২০০ জন খবরটি পড়েছেন

এ আর রাকিবুল হাসান, কুড়িগ্রাম

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

কুড়িগ্রামের ফুলবাড়ীতে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় দুটি পাকা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার সদর ইউনিয়নের পানিমাছকুটি গ্রামের এক হাজার ৭০০ মিটার ও নাওডাঙ্গা ইউনিয়নের বালার হাট বাজার সংলগ্ন ১০০০ মিটার দৈর্ঘ্যের পাকা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। সড়ক দু’টির পাকা করণ কাজের উদ্বোধন করেন কুড়িগ্রাম -২ আসনের এমপি পুত্র আলহাজ্ব আবু সুফিয়ান পাভেল।

রাস্তার কাজের উদ্বোধনে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী প্রকৌশলী আসিফ ইকবাল রাজিব, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতি বেগম, ফুলবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হারুন অর রশিদ হারুন, নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাসেন আলী, উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক মইনুল হক, যুগ্ম আহ্বায়ক মইনুল হক খন্দকার, এমপি প্রতিনিধি হারুন অর রশিদ হারুন, শাহানুর রহমান শাহিন সদস্য সচিব জাতীয় যুব সংহতি ফুলবাড়ী উপজেলা শাখা, আল মামুন বাশার আহবায়ক জাতীয় যুব সংহতি ফুলবাড়ী উপজেলা শাখা, আহাম্মদ চৌধুরী লেবু, শফিকুল ইসলাম সাবু সদস্য নাওডাঙ্গা ইউপি ,ডাক্তার মোঃ গোলাম আজম আজাদী হোমিও চিকিৎসকসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী প্রকৌশলী আসিফ ইকবাল রাজিব জানান, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার দুটি কাঁচা রাস্তা পাকা করণ কাজের উদ্বোধন করা হয়েছে। এরমধ্যে উপজেলার সদর ইউনিয়নের পানিমাছকুটি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে জকুর টল পর্যন্ত ১ হাজার ৭০০ মিটার দৈর্ঘ্য ও ৩ মিটার প্রস্থের সড়ক পাকা করণ কাজের ব্যয় ১কোটি ২৯ লক্ষ টাকা। অপর সড়কটি হলো উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালার হাট বাজার সংলগ্ন কুরুষা ফেরুষা সরকারি প্রাথমিক বিদ্যালয়গামী ১ কিলোমিটার দৈর্ঘ্যের সড়ক।  এটির পাকা করণ কাজের জন্য ব্যয় হবে ৮৭ লক্ষ টাকা। সড়ক দু’টির পাকা করণ কাজ দ্রুত শেষ হবে বলে জানান তিনি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar