1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
পাটের আবাদ ও উৎপাদন বাড়াতে ৪ লাখ কৃষক প্রণোদনা পাচ্ছেন - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় বনাঞ্চলের পাশে শতাধিক অবৈধ করাতকল, মানা হচ্ছে না বিধিমালা পীরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প; চিকিৎসাসেবায় মানুষের পাশে দুই চিকিৎসক দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা

পাটের আবাদ ও উৎপাদন বাড়াতে ৪ লাখ কৃষক প্রণোদনা পাচ্ছেন

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩২৪ জন খবরটি পড়েছেন

দেশে পাটের আবাদ ও উৎপাদন বাড়াতে ৪ লাখ কৃষককে প্রণোদনা হিসেবে ৮ কোটি ১০ লাখ টাকা দেওয়া শুরু করেছে সরকার। পাট বীজ সহায়তা দেওয়া হবে। সরকারের এক তথ্যবিবরণীতে জানানো হয়েছে এ কথা।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

জানা গেছে, চলতি অর্থবছরে কৃষি মন্ত্রণালয়ের নিয়মিত বাজেটের কৃষি পুনর্বাসন সহায়তা খাত থেকে ৮ কোটি ১০ লাখ টাকার প্রণোদনা দেয়া হচ্ছে। এ প্রণোদনার আওতায় ক্ষুদ্র,  প্রান্তিক ও মাঝারি কৃষক বিনামূল্যে পাটবীজ দেওয়া হবে। একজন কৃষক এক বিঘা জমিতে চাষের জন্য এক কেজি বীজ পাবেন। শিগগিরই পাটবীজ বিতরণ কার্যক্রম শুরু হবে।

সাধারণ চৈত্র মাসের প্রথম সপ্তাহে পাটবীজ বপন শুরু হয়, চলে পুরো বৈশাখ মাস। এবার সারা দেশে ৭ লাখ ৪৫ হাজার হেক্টরে পাট ও পাটসদৃশ তন্তু চাষের লক্ষ্যমাত্রা ধার্য করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আর পাট উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৮৫ লাখ ৫৫ হাজার ৩৫৭ বেল।

অধিদপ্তর সূত্রে জানা যায়, এবার দেশি জাতের পাট চাষের লক্ষ্যমাত্রা ৩০ হাজার হেক্টর। হেক্টরপ্রতি গড় ফলন ৯ দশমিক ২০ বেল হিসাবে দেশি জাতের পাট উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২ লাখ ৭৬ হাজার ৮৫০ বেল। তোষা পাটের চাষের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে ৬ লাখ ৭০ হাজার হেক্টর। আর তোষা পাট উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে হেক্টর প্রতি গড় ফলন ১১ দশমিক ৭৭ বেল হিসেবে ৭৮ লাখ ৮৫ হাজার ৯৩৪ বেল।

পাটসদৃশ তন্তু মেস্তা চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২০ হাজার ১৮০ হেক্টর। হেক্টরপ্রতি গড় ফলন ৮ দশমিক ১০ বেল হিসেবে মেস্তার উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লাখ ৬৩ হাজার ৪৬৮ বেল।

কেনাফ চাষের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে ২৪ হাজার ৮২০ হেক্টর। হেক্টরপ্রতি গড় ফলন ৯ দশমিক ২৩ বেল হিসাবে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২ লাখ ২৯ হাজার ১০৫ বেল। 

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar