1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
আওয়ালীগ সরকারের সরাসরি উপকার ভোগী ৩ কোটি মানুষ-শিক্ষা উপমন্ত্রী - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় বনাঞ্চলের পাশে শতাধিক অবৈধ করাতকল, মানা হচ্ছে না বিধিমালা পীরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প; চিকিৎসাসেবায় মানুষের পাশে দুই চিকিৎসক দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা

আওয়ালীগ সরকারের সরাসরি উপকার ভোগী ৩ কোটি মানুষ-শিক্ষা উপমন্ত্রী

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২০৫ জন খবরটি পড়েছেন

শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি বলেছেন, বাংলাদেশে তিন কোটিরও বেশি মানুষ আওয়ামী লীগ সরকারের ভাতা প্রদান ও অর্থনৈতিক প্রণোদনায় সরাসরি উপকার ভোগী। আমরা যদি এদের আস্থা ভরসা ও ভালোবাসা অর্জন করতে পারি তাহলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও নৌকার বিজয় নিশ্চিত হবে। 
আজ শনিবার সকালে নগরীর ইয়াকুব আলী বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ফিরিঙ্গী বাজার ওয়ার্ড আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। 
তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আমরা এক ও অভিন্ন । ছোটখাটো মতভেদ আমাদের মধ্যে থাকতে পারে। কিন্তু এটা বড় কথা নয়, বড় কথা হলো দল ও দেশের অস্তিত্ব রক্ষা করা।
প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, বিএনপি রাষ্ট্র সংস্কারের দোহাই দিয়ে রাজপথ গরম করতে চায়। কিন্তু তারা জানে না, সবার আগে তাদের দলের সংস্কার না হলে কোন দিন রাষ্ট্রীয় ক্ষমতার মুখ দেখবে না।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সম্মেলনের প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেন, আওয়ামী লীগ উপমহাদেশের প্রধানতম রাজনৈতিক সংগঠন। জনগণই এ দলটির ক্ষমতার উৎস।

স্বপন কুমার মজুমদারের সভাপতিত্বে ও আব্দুল হাইয়ের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য আলহাজ নঈম উদ্দীন চৌধুরী, নগর সহ-সভাপতি এডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, আলহাজ খোরশেদ আলম সুজন, এম. জহিরুল আলম দোভাষ, আলহাজ আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, উপদেষ্টাম-লীর সদস্য আলহাজ সফর আলী, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, শফিক আদনান, আইন বিষয় সম্পাদক এড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, আবুল মনছুর, ইউসুফ সরদার, হাজী বেলাল আহমদ প্রমুখ।
ত্রিবার্ষিক সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের সর্র্বসম্মতিক্রমে কণ্ঠভোটে স্বপন কুমার মজুমদারকে সভাপতি ও ফারুক আহমদকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। সুত্র-বাসস

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar