1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সারাদেশে বিনম্র শ্রদ্ধায় অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় বনাঞ্চলের পাশে শতাধিক অবৈধ করাতকল, মানা হচ্ছে না বিধিমালা পীরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প; চিকিৎসাসেবায় মানুষের পাশে দুই চিকিৎসক দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা

সারাদেশে বিনম্র শ্রদ্ধায় অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩০৭ জন খবরটি পড়েছেন

ডেস্ক নিউজ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সারাদেশে বিনম্র শ্রদ্ধার সাথে অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

বাঘারপাড়া– বাঘারপাড়ায় মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপজেলা প্রশাসন উপজেলা আওয়ামীলীগসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন।

এদিন উপলক্ষে রাত ১২টা ১ মিনিটে প্রথমে উপজেলা পাইলট স্কুল মাঠে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে সংসদ সদস্য রণজিৎ কুমার রায় ইউএনও সৈয়দ জাকির হাসান ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ভিক্টোরিয়া পারভিন সাথী কে নিয়ে প্রথমে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জালী প্রদান করেন।

এর পরে উপজেলা প্রশাসন ও পৌর আওয়ামীলীগ উপজেলা যুবলীগসহ সকল অঙ্গসংগঠন,আওয়ামীলীগের অপর দুই অংশ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, থানা পুলিশ প্রশাসন, আনসার, শিল্পকলা একাডেমি,মহিলা ডিগ্রী কলেজ, বাঘারপাড়া ডিগ্রী কলেজ, পাইলাট স্কুল, পাইলট গার্লস স্কুল, ডিগ্রী ফাজিল মাদ্রাসা শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জালী প্রদান করেন।

এর পর পর্যায় ক্রমে আওয়ামীলীগের পক্ষে সংসদ সদস্য রণজিৎ কুমার রায়,যুবলীগের পক্ষে উপজেলা যুবলীগের আহবায়ক রাজিব রায়, ,ছাত্রলীগের পক্ষে উপজেলা ছাত্রলীগের সভাপতি বায়জিদ হোসেন, বিএনপির পক্ষে আব্দুল হায় মণা,জাতীয় পার্টি, জাকের পার্টি,থানা পুলিশের পক্ষে ওসি ফিরোজ উদ্দীন,আনসার, হাসপাতাল, স্কুল এবং মহিলা কলেজের পক্ষে অধ্যক্ষ আজগর আলী,ফাজিল মাদ্রাসার পক্ষে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাও: আব্দুল মতিন, ডিগ্রী কলেজের পক্ষে অধ্যক্ষ আব্দুল মতিন, ব্যাংক বীমা,বণিক সমিতি, সরকারি বে সরকারি,রাজনৈতিক,অরাজনৈতিক সংগঠন পালা ক্রমে বিভিন্ন প্রতিটি প্রতিষ্ঠানের প্রধানগন শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন ।

শ্রদ্ধাঞ্জলি শেষে শহীদদের স্মরনে ১ মিনিট নিরবতা পালন ও শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়ে মোনাজাতের মাধ্যদিয়ে ২১শে ফেব্রুয়ারি কার্যক্রম শেষ হয়।

শ্যামনগর– অনাথ মন্ডল,শ্যামনগর প্রতিনিধি।

আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি? ১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারিতে যারা বাংলা ভাষার জন্য জীবন দিয়েছিলেন সেই সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শ্যামনগরে পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৩।

২১ শে ফেব্রুয়ারি আমাদের বাঙ্গালিদের জন্য একটি গৌরব উজ্জ্বল দিন। ইতিহাসের এই দিনেই মাতৃভাষার জন্য রাজপথে জীবন দিতে হয়েছিল সালাম, বরকত, রফিক শফিক, জব্বার সহ নাম না জানা আরও অনেকেই। বিশ্বের ইতিহাসের বুকে মাতৃভাষার জন্য বীরল দৃষ্টান্ত স্থাপন করেছিলাম আমরা এই বাঙালীরাই। আর তাই এই দিনটি আজ শুধু বাংলাদেশ স্মরণ করেনা। ২১ শে ফেব্রুয়ারি দিনটি স্বীকৃতি পেয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের। সারা বিশ্বই দিনটি স্মরণ করে।

শ্যামনগর উপজেলা প্রশাসনের আয়োজনে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে ১২ টা ১ মিনিটে পুস্প অর্পণ করেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য ও শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস, এম, জগলুল হায়দার, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন, সহকারী কমিশনার ভূমি আসাদুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ-উজ-জামান সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ নুরুল ইসলাম বাদল, সাবেক বীর মুক্তিযোদ্ধা কমান্ডার দেবীরঞ্জন মন্ডল, উপজেলা প্রেসক্লাব সভাপতি জি,এম,আকবর কবীর, উপজেলা আওয়ামীলীগ সিনিয়র সহ সভাপতি অধ্যক্ষ জাফরুল আলম বাবু, যুগ্ন সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা বাংলা, সুশান্ত বিশ্বাস, যুবলীগ সভাপতি জাকির হোসেন,রিপোর্টার্স ক্লাব সভাপতি আল ইমরান, ছাত্রলীগ সাধারণ সম্পাদক মাহাবুব বাবু প্রমুখ।

২১ শে ফেব্রুয়ারির প্রভাত ফেরিতে সকল সরকারি বেসরকারি অফিস আদালত, বিভিন্ন রাজনৈতিক সংগঠন, স্কুল, কলেজ, মাদ্রাসা সহ বিভিন্ন প্রতিষ্ঠান র‍্যালি নিয়ে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদনের জন্য শহীদ মিনারে গিয়ে পুষ্প মাল্য অর্পণ করেন

যশোর– অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে যশোর কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। সোমবার (২০ ফেব্রুয়ারি) দিনগত রাত ১২টা ১ মিনিটে সরকারের পক্ষে পক্ষে জেলা প্রশাসক (ডিসি) তমিজুল ইসলাম খান শ্রদ্ধা নিবেদন করেন। এরপর যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ার্দার, জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার এমপি, জেলা শ্রমিকলীগের ভারপ্রাপ্ত সভাপতি জবেদ আলী, যশোর জেলা পরিষদ, যশোর পৌরসভা, সদর উপজেলা পরিষদ, আওয়ামী যুবলীগ, ছাত্রলীগ,  মুক্তিযোদ্ধা সংসদ জেলা কমান্ড, যশোর প্রেসক্লাব, যশোর সাংবাদিক ইউনিয়ন, সাংবাদিক ইউনিয়ন যশোর, যশোর সিভিল সার্জনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধার্ঘ অর্পন করা হয়।

কুড়িগ্রাম- এ আর রাকিবুল হাসান, কুড়িগ্রাম।

একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রভাত ফেরীতে বাংলাদেশ ছাত্রলীগ ,কুড়িগ্রাম জেলা শাখা। মঙ্গলবার(২১ ফেব্রুয়ারি ) সকাল থেকে কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় আজ মহান একুশে ফেব্রুয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেন কুড়িগ্রাম জেলা ছাএলীগ।

দিবসটি উপলক্ষে কুড়িগ্রাম জেলা ছাএলীগের নেতা কর্মিরা শহীদ মিনারে পুস্পস্তবক প্রদান করেন। এ উপলক্ষে র‍্যালী বের করা হয় এবং সকল ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মো: জাফর আলী, ও সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মন্জু। ও কুড়িগ্রাম জেলা ছাএলীগের সভাপতি রাজু আহম্মেদ, কুড়িগ্রাম জেলা ছাএলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন নয়ন, কুড়িগ্রাম সরকারি কলেজ শাখার সভাপতি শরিফুল ইসলাম শরিফসহ শতশত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নড়াইল– মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দিবসের প্রথম প্রহরে নড়াইলে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে কেন্দ্রীয় শহিদ মিনারে পুস্পমাল্য অর্পণ করা হয়। রাত ১২ টা ১ মিনিটে নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোত্তুর্জার পক্ষে, জেলা প্রশাসন, পুলিশ সুপার, জেলা পরিষদ, বিচার বিভাগ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিট, জেলা আওয়ামী লীগ, নড়াইল পৌরসভা, নড়াইল প্রেসক্লাব, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, জাতীয় শ্রমিক লীগ, জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠন, জাতীয় পার্টি, ওয়ার্কার্স পার্টি, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, সদর উপজেলা পরিষদ, নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন, নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়সহ সরকারি বেসরকারি বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন, রাজনৈতিক দলের পক্ষ থেকে শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

এসময় জেলা প্রশাসক মোহাম্মদ হাবিুবুর রহমান, পুলিশ সুপার সাদিয়া খাতুন, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. সুবাস চন্দ্র বোস, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, পৌর মেয়র আঞ্জুমান আরা, সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, আইনজীবি, ডাক্তার, সাংবাদিক, শিক্ষক, এনজিও প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মাগুরা– শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৩ উপলক্ষে মাগুরা সরকারি হোসেন শহিদ সোহরাওয়ার্দী কলেজ এ শহিদ মিনারে ভাষা শহিদের স্মরণে মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) ১২ টা ১ মিনিটে শহিদ মিনারে শহিদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন মাগুরা- ১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. শ্রী বীরেন শিকদার, মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ, মাগুরা পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজা, মাগুরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মাগুরা জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এ এইচ মারুফ হাসান, সিভিল সার্জন ডা.শহীদুল্লাহ্ দেওয়ান, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, জাতীয় পার্টি, বাংলাদেশ জাসদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পুলিশ প্রশাসন, প্রেস ক্লাব, আইনজীবী সমিতি, জেলা পূজা উদযাপন পরিষদ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা শ্রদ্ধা জ্ঞাপন করেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar