1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মাত্র ১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ৫৬ জন - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় বনাঞ্চলের পাশে শতাধিক অবৈধ করাতকল, মানা হচ্ছে না বিধিমালা পীরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প; চিকিৎসাসেবায় মানুষের পাশে দুই চিকিৎসক দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা

মাত্র ১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ৫৬ জন

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৩৫ জন খবরটি পড়েছেন
ছবি-সংগৃহীত

বাগেরহাটে ১২০ টাকায় ৫৬ জনকে পুলিশ কনস্টেবল পদে চাকরি দিলো জেলা পুলিশ। দীর্ঘ প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে ট্রেইনি পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষার ফলাফল ঘোষণা করেন বাগেরহাটের পুলিশ সুপার (এসপি) কে এম আরিফুল হক।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নিয়োগ প্রত্যাশী ও অভিভাবকদের সম্মুখে এই ফলাফল ঘোষণা করা হয়। একে একে প্রাথমিকভাবে ট্রেইনি পুলিশ কনস্টেবল পদের জন্য নির্বাচিত ৪৮ জন ছেলে ও ৮ জন মেয়ে মোট ৫৬ জনের নাম ঘোষণা করেন পুলিশ সুপার। ঘুষ সুপারিশ ও হয়রানি ছাড়া মাত্র ১২০ টাকায় পুলিশে চাকরি পেয়ে সন্তোষ প্রকাশ করেন চাকরিপ্রাপ্তরা। ভবিষ্যতে দেশের জন্য কাজ করার অঙ্গিকার করেন তারা।

চাকরি পাওয়া মোহাম্মদ হাসান শৈকত বলেন, শুনেছি সরকারি চাকুরীর জন্য অনেক টাকা পয়সা লাগে। অনলাইনে ১২০ টাকা ফী দিয়ে আবেদন করেছিলাম, আর কোনো টাকা লাগেনি। কাউকে দিয়ে সুপারিশও করাতে হয়নি।

সম্মিলিত মেধা তালিকায় প্রথম হওয়া চিতলমারী উপজেলা সদরের বাসিন্দা জুই আক্তার বলেন, ভাল লেখাপড়া করলে যে চাকরি পাওয়া যায় তার প্রমাণ পেলাম। আমার কাছে মনে হয়েছে অনেক স্বচ্ছভাবে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এভাবে চললে মেধাবীরা আসতে পারবে সরকারি চাকরিতে। শুধু জুই আর শৈকত না, চাকরিপ্রাপ্ত প্রত্যেক তরুণ-তরুণীর অভিব্যক্তি একই রকম।

বাগেরহাটের পুলিশ সুপার (এসপি) কে এম আরিফুল হক বলেন, আমরা খুবই স্বচ্ছতার সাথে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেছি। কোনো প্রকার অসাধুপায় অবলম্বনের কোনো সুযোগ দেয়া হয়নি কাউকে। কোনো রাজনৈতিক সুপারিশ বা চাপ ছিলো না। মেধাবী এবং শারীরিক যোগ্যতা সম্পন্ন তরুণ-তরুণীদের আমরা চাকরি দিয়েছি। আশাকরি নতুন নিয়োগ প্রাপ্তরা পুলিশ বিভাগ ও দেশের সম্মান বৃদ্ধি করবে।

এবারের নিয়োগ পরীক্ষায় বাগেরহাট জেলার ৫৬টি পদের বিপরীতে এসএসসি পাশ ৪ হাজারের বেশি তরুণ-তরুণী অনলাইনে আবেদন করেছিলেন। বয়স, ফলাফল ও সঠিকভাবে আবেদন না করায় স্বয়ংক্রীয়ভাবে ২ হাজারের বেশি তরুণ-তরুণীর আবেদন বাতিল হয়ে যায়। ১ হাজার ৯৩৫ শারীরিক মাপ ও শারীরিক কসরতের সুযোগ পান। এদের মধ্যে ৫৩৫ জন লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত হন। লিখিত পরীক্ষায় পাশ করেন মাত্র ১২১ জন। এদের মধ্যে মৌখিক পরীক্ষা শেষে ৫৬ জনকে চুড়ান্তভাবে ট্রেইনি কনস্টেবল পদে নিয়োগ প্রদান করা হয়। স্বা,আলো

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar