1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শ্যামনগরে ৪ টি গুরুত্বপূর্ণ প্রকল্পের শুভ উদ্বোধন করলেন এমপি জগলুল হায়দার - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় বনাঞ্চলের পাশে শতাধিক অবৈধ করাতকল, মানা হচ্ছে না বিধিমালা পীরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প; চিকিৎসাসেবায় মানুষের পাশে দুই চিকিৎসক দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা

শ্যামনগরে ৪ টি গুরুত্বপূর্ণ প্রকল্পের শুভ উদ্বোধন করলেন এমপি জগলুল হায়দার

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৩৩ জন খবরটি পড়েছেন

শ্যামনগর প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় এলজিইডি’র বাস্তবায়নে বিভিন্ন প্রকল্পের আওতায় নির্মিত ২ টি স্কুলের ভবন ও ২টি সড়কের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সদস্য এসএম জগলুল হায়দার।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারী) বিকাল ৪ টার সময় মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার উপহার ১ কোটি ৫৩ লক্ষ ২২ হাজার ৪৬৬ টাকা ব্যয়ে আটুলিয়া ইউনিয়নে সোয়ালিয়া সাপেরদূনে সরকারী প্রাথমিক বিদ্যালয় নির্মাণ, পরবর্তীতে উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নে ৯৬ লক্ষ ৬ হাজার ১৯১ টাকা ব্যায়ে আড়পাংগাশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নুতন ভবন নির্মাণ, ১ কোটি ৭৬ লক্ষ ২৩ হাজার ২৫২ টাকা ব্যয়ে নবনির্মিত উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদ গুমানতলী হাট ভায়া গোলাবাড়িঘাট সড়ক উন্নয়ন, ১ কোটি ৫৫ লক্ষ ৩৫ হাজার ২৭৫ টাকা ব্যয়ে দাসকাটি ব্রীজ-কাটাখালী ইউজেডআর সড়ক এর শুভ উদ্বোধন করেন সংসদ সদস্য জগলুল হায়দার।

এ সময় তিনি গ্রামীণ সড়ক উন্নয়নে প্রয়োজনীয় বরাদ্দ প্রদান করায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস,এম, আতাউল হক দোলন, উপজেলা নির্বাহী অফিসার মো: আক্তার হোসেন, শ্যামনগর উপজেলা প্রকৌশলী জাকির হোসেন, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব জি এম আকবর কবীর,ঈশ্বরীপুর ইউনিয়ন চেয়ারম্যান অ্যাডভোকেট শোকর আলী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রফিজ মিয়া, সহকারী প্রকৌশলী শহিদুল ইসলাম, শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের সদস্য কামরুল ইসলাম, বুড়িগোয়ালিনী সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সদস্য ভবতোষ মন্ডল, মারুফ বিল্লাহ, উপজেলা অনলাইন নিউজক্লাবের সভাপতি মারুফ হোসন (মিলন) প্রমূখ।

শুভ উদ্বোধনী অনুষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শাহাদাতবরণকারী সদস্যদের রূহের মাগফিরাত কামনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন শ্যামনগর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাংবাদিক আলহাজ্ব জি এম আকবর কবীর।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar