অনাথ মন্ডল, শ্যামনগর প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
“ভোটার হব নিয়ম মেনে, ভোট দিব যোগ্যজনে” এই প্রতিপাদ্য কে সামনে রেখে সাতক্ষীরার শ্যামনগরে জাতীয় ভোটার দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০২ মার্চ) সকালে দিবসটি উপলক্ষে শ্যামনগর উপজেলা নির্বাচন অফিসের সামনে থেকে এটি র্যালি বের হয়। র্যালি শেষে নির্বাচন অফিসের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে নতুন ভোটারদের মাঝে জাতীয় পরিচয়পত্রের স্মার্টকার্ড বিতরণ করা হয়।
উপজেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দ আল এমরানের সভাপতিত্বে উক্ত র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস.এম জগলুল হায়দার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম আতাউল হক দোলন, উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) মোঃ আক্তার হোসেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব বলি, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা দেবী রঞ্জন মন্ডল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব জি.এম আকবর কবীর, সাধারণ সম্পাদক জাহিদ সুমন প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ভোটাধিকার নাগরিকের মৌলিক অধিকার। বর্তমান সরকার দেশের মানুষের ভোটাধিকার নিশ্চিত করেছে। ছবি ও হাতের আঙ্গুলের ছাপ সংযুক্ত ভোটার তালিকা করার মাধ্যমে বাংলাদেশে ভোটারদের নির্ভুল ও সঠিক তালিকা তৈরি সম্ভব হয়েছে।