বাঘারপাড়া(যশোর)প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
যশোরের বাঘারপাড়ায় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুরে উপজেলা পরিষদ চেয়ারম্যান অফিস কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন , উপজেলা পরিষদের চেয়ারম্যান ভিক্টোরিয়া পারভীন সাথী, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হোসেন বিশ্বাস, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আসাদুজ্জামান চিশতী, আজিজুর রহমান,সিরাজুল ইসলাম, কামাল হোসেন, যুব নেতা আফজাল হোসেন সঞ্জীব, আবুল কালাম আজাদ, মাস্টার আকরুজ্জামান, হাবিবুল্লাহ, ছাত্রলীগ নেতা রেজওয়ান কবির, যুবায়ের হোসেন, সাগর হোসেন , আবু তাহের , আলী রাজ, ইমন আলী প্রমুখ।