1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাঘারপাড়ায় আওয়ামীলীগের পৃথকভাবে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত - bdtelegraph24.com
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনাম :
বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’: অতি প্রবল ঘূর্ণিঝড় হয়ে অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা প্রাথমিকে সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষক দ্রুত নিয়োগের আশ্বাস প্রতিমন্ত্রীর রাজবাড়ীতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় মাদ্রাসাছাত্র নিহত কালিয়াকৈরে আনসার-ভিডিপি একাডেমির কুটিরশিল্পের পণ্যে আকৃষ্ট চার দেশের রাষ্ট্রদূত শার্শা উপজেলা প্রেস ক্লাব সভাপতির সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত দীর্ঘ প্রতীক্ষার অবসান: পহরচাঁদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন তিন শিক্ষক পদায়ন শিক্ষার্থীদের দাবির মুখে সমাবর্তন ফি কমালো জবি প্রশাসন শ্যামনগরে নিখোঁজের ৪ দিন পর ধান ক্ষেত থেকে মনোরঞ্জনের মরদেহ উদ্ধার নাসিরনগরের ৬ নারী স্বর্ণের চেইন চুরির অভিযোগে চট্টগ্রাম হাসপাতালে আটক যশোরে পিকআপের ধাক্কায় মা ও শিশুসন্তান নিহত

বাঘারপাড়ায় আওয়ামীলীগের পৃথকভাবে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৭ মে, ২০২৩
  • ২৬৭ জন খবরটি পড়েছেন

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি। যশোরের বাঘারপাড়ায় যশোর -৪ নির্বাচনী এলাকার আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী, জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার বিপুল ফারাজী সমর্থিত নেতাকর্মীদের উপস্থিতিতে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

উপজেলা ছাত্রলীগের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসান আলী।
এদিন বেলা ১১ টায় আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ সংক্রান্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি বায়জিদ হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন, বাঘারপাড়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সহকারী অধ্যাপক নজরুল ইসলাম, সাবেক ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক শেখ ইউনুছ আলী, বাঘারপাড়া পৌর আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ফয়সাল আহমেদ মিল্টন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক
আলমগীর সিদ্দিকী, উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উপদেষ্টা সুলতান মাহমুদ, উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি বুলবুল মোর্শেদ, যুবলীগ নেতা রিয়াদ হোসেন, ওয়ার্ড আওয়ামীলীগ নেতা ও সাবেক ইউপি সদস্য
সাদ্দাম হোসেন টুলু,স্বেচ্ছাসেবকলীগ নেতা আলিপ হোসেন, কলেজ ছাত্রলীগ নেতা মিথুন হোসেন প্রমুখ। আলোচনা সভা শেষে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। উল্লেখ্য ব্যবসার কাজে দেশের বাইরে থাকায় জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার বিপুল ফারাজী অনুষ্ঠানে উপস্থিত হতে না
পারলেও তার সমর্থিত নেতাকর্মীরা দিবসটি পালন করেন।

অন্যদিকে উপজেলা চেয়ারম্যান ভিক্টোরিয়া পারভীনের উদ্যোগে মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের আয়োজনে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাঘারপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ভিক্টোরিয়া পারভীন সাথী।

এদিন বেলা সাড়ে ১২ টায় আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ সংক্রান্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের সভাপতি ও জেলা আওয়ামীলীগের উপদেষ্টা আলহাজ্ব সোলায়মান হোসেন বিশ্বাস। আলোচনা সভায় উপস্থিত ছিলেন, নারিকেলবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি আসাদুজ্জামান চিশতি, জহুরপুর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আব্দুল আজিজ, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, যুবলীগ নেতা আফজাল হোসেন সঞ্জিব, জামদিয়া ইউনিয়ন যুবলীগের আহবায়ক কামাল হোসেন, উপজেলা জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য
কামাল হোসেন, সাবেক ইউপি সদস্য তবিবর রহমান প্রমুখ। আলোচনা সভা শেষে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এছাড়াও ডা. নিকুঞ্জ বিহারীর বাঘারপাড়ায় শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।
এদিন উপজেলার ধলগ্রাম ইউনিয়ন পরিষদ কার্যালয়ে দিবসটি পালনের লক্ষ্যে বিস্তারিত
কর্মসূচি গ্রহণ করা হয়।

আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের পাশাপাশি মেডিকেল ক্যাম্পে সহস্রাধিক দুস্থ রোগীকে ফ্রি চিকিৎসাসেবা প্রদান করেন অনুষ্ঠানের আয়োজক যশোর মেডিকেল কলেজের সাবেক অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. নিকুঞ্জ বিহারী
গোলদার।

এদিন সকাল ১০ টায় অনুষ্ঠিত এ সংক্রান্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসান আলী বিশ্বাস। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন অনুষ্ঠানের আয়োজক যশোর মেডিকেল কলেজের সাবেক অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. নিকুঞ্জ বিহারী গোলদার।

ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম রবির সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক
সিনিয়র সহসভাপতি আবু বক্কর শিকদার ও বাঘারপাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আব্দুর রউফ মোল্যা।

অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, ধলগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অমল স্বর্নকার, ধলগ্রাম ইউনিয়ন ওলামা লীগের সভাপতি ক্বারি মো. আলাউদ্দীন, রীব মুক্তিযোদ্ধা অরবিন্দু অধিকারী, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম সর্দার,মো. ইসহাক মোল্যা,মো. মান্নাফ হোসাইন, মো. সাহেব আলী,ইউপি
সদস্য নয়ন আলী, জাহাঙ্গীর আলম, মো. আজিজুর রহমান, সংরক্ষিত ইউপি সদস্য মোছা. হীরা খাতুন ও মোছা. আরজিনা বেগম প্রমুখ।

অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন যুবলীগ নেতা দীপংকর বিশ্বাস ও তৌহিদুর রহমান। আলোচনা সভা
ও দোয়া মাহফিল অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে ফ্রি মেডিকেল ক্যাম্প ও খাবার বিতরণ করা হয়। এসময় ফ্রি মেডিকেল ক্যাম্পে সহস্রাধিক দুস্থ রোগিকে ফ্রি চিকিৎসা দেন যশোর-৪ আসনের আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক ডা. নিকুঞ্জ বিহারি গোলদার।

এদিকে বাঘারপাড়ায় নানা কর্মসূচির মধ্যদিয়ে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন
দিবস পালিত হয়েছে।

দিনটি উপলক্ষ্যে বুধবার (১৭ মে) বেলা ১২ টায় সাবেক অতিরিক্ত সচিব ও বাঘারপাড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার অধিকারীর আয়োজনে বীর মুক্তিযোদ্ধা ও ছাত্র জনতার আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বাঘারপাড়া উপজেলা সদরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।শোভাযাত্রা শেষে বেলা ১২ টায় পৌরসভার দোহাকুলা গ্রামস্থ রাই- কমল ভবন চত্বরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসান আলী। অনুষ্ঠানের আয়োজক সাবেক অতিরিক্ত সচিব ও বাঘারপাড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার অধিকারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ছদর উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালেক মাস্টার, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা ডাক্তার চিত্ত রঞ্জন রায়, মুক্তিযুদ্ধ প্রজন্ম তৌহিদুর রহমানসহ স্কুল কলেজের শিক্ষার্থীরা।

কর্মসূচি থেকে সামনের দিনগুলোতে সব প্রতিবন্ধকতা পেছনে ফেলে জাতির পিতা বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়। আলোচনা সভার পূর্বে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar