1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বঙ্গোপসাগরে ভাসতে থাকা ১১ জেলেকে জীবিত উদ্ধার - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

বঙ্গোপসাগরে ভাসতে থাকা ১১ জেলেকে জীবিত উদ্ধার

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩
  • ১৪৪ জন খবরটি পড়েছেন

শ্যামনগর প্রতিনিধি। বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ফিশিং বোট থেকে ১১ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

শুক্রবার ০৪ আগস্ট বিকেলে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানান। তিনি বলেন, গত ২৯ জুলাই বরগুনা জেলার পাথরঘাটা উপজেলা হতে ‘এফবি জোবায়েদ’ নামক ফিশিং বোট ১১ জন জেলেসহ মাছ ধরার উদ্দেশ্যে সাগরে গমন করে। মাছ ধরা শেষে ফেরার সময় বৃহস্পতিবার ০৩ আগস্ট আনুমানিক ০৯ টার সময় জেফোড পয়েন্টের কাছে বৈরী আবহাওয়ায় অতিরিক্ত ঢেউয়ের কারণে ইঞ্জিন বিকল হয়ে নিয়ন্ত্রণহীনভাবে ভাসতে থাকে।

বিষয়টি উক্ত এলাকার নিকটবর্তী বাংলাদেশ কোস্ট গার্ড আউটপোস্ট দুবলা অবগত হলে দ্রুততার সহিত একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে গমন করে। অভিযান পরিচালনা করে আনুমানিক ১১ টার সময় ১১ জন জেলেকে জীবিত উদ্ধার করে বিকল হয়ে যাওয়া ফিশিং বোটসহ নিরাপদে বিসিজি আউটপোস্ট দুবলায় নিয়ে আসা হয় অতঃপর খাবার এবং প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। তিনি আরও বলেন, পরবর্তীতে উদ্ধারকৃত ফিশিং বোট ও জেলেদের মালিক পক্ষের নিকট হস্তান্তর করা হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar