বাঘারপাড়া প্রতিনিধি। ৫আগস্ট বাংলাদেশ ক্রীড়া সাংস্কৃতিক অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল হোসেনের ৭৪ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
শনিবার বিকালে বাঘারপাড়া উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে উপজেলা ও পৌর আওয়ামীলীগের
যোথ্য উদ্দ্যোগে এক আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি
আতিয়ার রহমান সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাঘারপাড়া উপজেলা আওয়ামীলীগে
সভাপতি ও জাতীয় সংসদ সদস্য ৮৮ যশোর – ৪ আসনের বাবু রণজিৎ কুমার রায়,বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র কামরুজ্জামান বাচ্চু, অধ্যক্ষ আজগর আলী, যশোর জেলা পরিষদ সদস্য সাইফুজ্জামান চৌধুরী ভোলা, নারিকেলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবলু কুমার সাহা, জহুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান মিন্টু, বাসুয়াড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রহমান সরদার,জামদিয়া ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি নিখিল কুমার আঢ্য, ধলগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান সুভাষ দেবনাথ অভিরাম,দরাজহাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আইয়ুব হোসেন বাবলু,দোহাকুলা ইউনিয়ন আওয়ামিলীগের সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার,উপজেলা শিল্পকলা একাডেমির সভাপতি মুন্সি বাহার উদ্দিন বাহার, মাষ্টার মাহফুজ উদ্দীন,মাষ্টার আব্দুর রাজ্জাক রাজা, মাষ্টার মিনা, উপজেলা যুব লীগ সদস্য রুবেল রানা, টিপু সুলতান, রাসেল রানা প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা যুবলীগ নেতা ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জুলফিকার আলি
জুলাই।