1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কক্সবাজারে পাহাড়ধসে ৩শিশুসহ নিহত ৪ - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

কক্সবাজারে পাহাড়ধসে ৩শিশুসহ নিহত ৪

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৭ আগস্ট, ২০২৩
  • ১৫৩ জন খবরটি পড়েছেন

টানা ভারী বর্ষণে কক্সবাজারের উখিয়া এবং চকরিয়ায় পাহাড়ধসে চারজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে তিনজন শিশু রয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

জানা গেছে, সোমবার (৭ আগস্ট) সন্ধ্যায় উখিয়ার ৯ নম্বর ক্যাম্পের এ/৬ ব্লকে রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে মা-মেয়ের মৃত্যু হয়। অন্যদিকে চকরিয়ায় পাহাড়ধসে দুই শিশুর মৃত্যু হয়েছে।

উখিয়ায় নিহতরা হলেন, উখিয়া বালুখালী সিক্স ব্লকের বাসিন্দা আনোয়ার ইসলামের স্ত্রী জান্নাত আরা (২৮) ও তার মেয়ে মাহিমা আক্তার (২)।
উখিয়ায় রোহিঙ্গাদের নিরাপত্তায় নিয়োজিত ৮নং আর্মড পুলিশ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার আমির জাফর জানান, বিকেলে পাহাড়ের নিচে বসবাসরত আনোয়ারের শেডের উপর পাহাড় ধসে পড়ে। এতে মাটিচাপা পড়ে আনোয়ারের স্ত্রী ও তার শিশু মেয়ে। পরে দমকল বাহিনী ও স্থানীয়রা তাদের মৃত অবস্থায় উদ্ধার করে।

এদিকে কক্সবাজারের চকরিয়ার বরইতলিতে পাহাড়ধসে একই পরিবারের দুই শিশু মারা গেছে। নিহতরা হলেন- বরইতলী ইউনিয়নের বড়ঘোনা এলাকার আনোয়ার হোসেনের ছেলে সাবির (৫) ও এক বছর বয়সী মেয়ে তাবাবসুম।

স্থানীয়রা জানান, সোমবার (৭ আগস্ট) বিকেলে বরইতলী ইউনিয়নে দুর্গম পাহাড়ি এলাকা বড়ঘোনায় পাহাড় ধসে বাড়ির ওপর পড়লে দেয়াল চাপায় দুই শিশুর মৃত্যু হয়।

বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ছালেকুজ্জামান বলেন, পাহাড় ধসে দেওয়াল ভেঙে মাটি চাপা পড়ে আনোয়ার হোসেনের দুই শিশু সন্তান আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তাদের মৃত্যু হয়।

চকরিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান বলেন, ভারী বর্ষণে আনোয়ার হোসেনের বাড়ির দেওয়ালে পাহাড়ের মাটি এসে পড়ে। এতে তার দুই শিশুর মৃত্যু হয়। নিহতদের পরিবারকে সহায়তা দেয়া হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar