বাঘারপাড়া(যশোর)প্রতিনিধি। যশোর ৪ আসনের মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার আরশাদ পারভেজের নির্দেশনায় বঙ্গ মাতা শেখ ফজিলাতুনন্নেছা মুজিবের জন্ম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়েছে।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
এদিন বিকালে বাঘারপাড়ায় নির্মল সুপার মার্কেটের দ্বিতীয় তলায় আরশাদ পারভেজের ব্যক্তিগত কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। উপজেলা বনিক সমিতির সভাপতি জয়নাল আবেদীন বিশ্বাস এ সভার সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন শ্রমিক লীগের উপজেলা কমিটির সাধারণ সম্পাদক কামাল হোসেন, তাঁতীলীগের সাধারণ সম্পাদক সুলতান আহম্মেদ, মৎস্যজীবী লীগের যুগ্ন সম্পাদক মাজহারুল ইসলাম তুর্কি, তাঁতীলীগ নেতা মোশাররফ হোসেন, আব্দুল ওহেদ, সাবেক ছাত্রলীগ নেতা মোর্শেদ নেওয়াজ , রাকিব হোসেন, লিমন প্রমুখ।