1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাঘারপাড়ায় জাতীয় শোক দিবস পালিত - bdtelegraph24.com
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’: অতি প্রবল ঘূর্ণিঝড় হয়ে অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা প্রাথমিকে সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষক দ্রুত নিয়োগের আশ্বাস প্রতিমন্ত্রীর রাজবাড়ীতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় মাদ্রাসাছাত্র নিহত কালিয়াকৈরে আনসার-ভিডিপি একাডেমির কুটিরশিল্পের পণ্যে আকৃষ্ট চার দেশের রাষ্ট্রদূত শার্শা উপজেলা প্রেস ক্লাব সভাপতির সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত দীর্ঘ প্রতীক্ষার অবসান: পহরচাঁদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন তিন শিক্ষক পদায়ন শিক্ষার্থীদের দাবির মুখে সমাবর্তন ফি কমালো জবি প্রশাসন শ্যামনগরে নিখোঁজের ৪ দিন পর ধান ক্ষেত থেকে মনোরঞ্জনের মরদেহ উদ্ধার নাসিরনগরের ৬ নারী স্বর্ণের চেইন চুরির অভিযোগে চট্টগ্রাম হাসপাতালে আটক যশোরে পিকআপের ধাক্কায় মা ও শিশুসন্তান নিহত

বাঘারপাড়ায় জাতীয় শোক দিবস পালিত

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
  • ২০২ জন খবরটি পড়েছেন

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি। বাঘারপাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সোমবার (১৫ আগস্ট) সকালে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এছাড়াও উপজেলা
প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বঙ্গবন্ধুর জীবনী ভিক্তিক আলোচনা সভা ও বঙ্গবন্ধুর পরিবারের রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার হোসনে আরা তান্নি এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা
পরিষদের চেয়ারম্যান ভিক্টোরিয়া পারভীন সাথী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদত হোসেন, ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ, মহিলা ভাইস চেয়ারম্যান বিথীকা বিশ্বাস প্রমুখ।

এদিকে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এদিন বেলা ১১ টায় বাঘারপাড়া
উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি আতিয়ার রহমান সরদার। প্রধান অতিথি ছিলেন রনজিৎ কুমার রায় এমপি।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক জুলফিকার আলী জুলাই, সাবেক সহসভাপতি হরিপদ রায়, বাঘারপাড়া পৌর আওয়ামী লীগের আহ্বায়ক ও পৌর মেয়র কামরুজ্জামান বাচ্চু, যশোর জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য অধ্যক্ষ আজগর আলী, যশোর জেলা পরিষদের সদস্য সাইফুজ্জামান চৌধুরী ভোলা, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা খন্দকার
শহিদুল্লাহ, দরাজহাট ইউপি চেয়ারম্যান জাকির হোসেন, জহুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান মিন্টু, নারকেলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান বাবলু কুমার সাহা, ধলগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুভাষ দেবনাথ অবিরাম, দোহাকুলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার মোল্লা, বাসুয়াড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আমিনুর রহমান সরদার, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক জুলফিকার আলী জুলাই ও কামরুজ্জামান
লিটন,যুবলীগ নেতা তরিকুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহবায়ক টিপু সুলতান ও রাসেল আহমেদ, উপজেলা ছাত্রলীগের সাবেক আহŸায়ক রেহমান জেমাম বাবু, একই সংগঠনের বর্তমান সাধারণ সম্পাদক বিএম শাহজালাল প্রমুখ।

আলোচনা সভার আগে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের। সাথে নিয়ে উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রনজিৎ রায় এমপি। পরে দোয়া মাহফিল ও খাবার বিতরণের আয়োজন করা হয়।

এদিকে উপজেলার দোহাকুলা ইউনিয়নের ২ ও ৩ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে দিনটি পালন করা হয়। এদিন বিকেল সাড়ে ৫ টায় ক‚ঠিবাড়ি দাখিল মাদ্রাসা মাঠে এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন দোহাকুলা ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা আবু মোতালেব তরফদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসান আলী। প্রধান বক্তা ছিলেন যশোর জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার বিপুল ফারাজী। বিশেষ অতিথি ছিলেন ,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ মোল্যা, জামদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ
সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম তিব্বত, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সহকারী অধ্যাপক নজরুল ইসলাম, ধলগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম রবি, বন্দবিলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুস সামাদ মন্ডল, সাবেক ইউপি চেয়ারম্যান আবু সাঈদ সরদার, উপজেলা আওয়ামীলীগের সাবেক ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক শেখ ইউনুছ আলী, পৌর আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ফয়সাল আহমেদ মিল্টন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও আওয়ামীলীগ নেতা আলমগীর সিদ্দিকী, বাঘারপাড়া উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উপদেষ্টা সুলতান মাহমুদ।

অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহবায়ক শেখ পলাশ, উপজেলা ছাত্রলীগের সভাপতি বায়জিদ হোসেন, বাঘারপাড়া উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি বুলবুল আহমেদ, সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য শের আলী, ইউপি সদস্য ফিরোজ হাসান, সাবেক ছাত্রলীগ নেতা জোবায়ের হোসেন, ইউপি সদস্য ফিরোজ হাসান প্রমুখ। এর আগে সকালে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন যশোর জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার বিপুল ফারাজী।

শোক দিবস উপলক্ষে তাঁতী লীগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এদিন বিকালে উপজেলা সদরের নির্মল সুপার মার্কেটের দ্বিতীয় তলায় ইঞ্জিনিয়ার আরশাদ পারভেজের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বণিক সমিতির সভাপতি জয়নাল আবেদীন বিশ্বাস, প্রধান অতিথি ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক সুলতান আহম্মেদ, বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য কামাল হোসেন ,লিয়াকত হোসেন, আবুজার গীফারী, মোশারেফ হোসেন, জাহাঙ্গীর আলম, মনিরুল ইসলাম প্রমুখ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar