বাঘারপাড়া(যশোর)প্রতিনিধি। যশোরের বাঘারপাড়ায় শোক দিবস পালিত হয়েছে। পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রউফের নেতৃত্বে রোববার বিকালে দোহাকুলা বাজারে এ শোক দিবস পালিত হয়।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ সভার সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন যশোর জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন। বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাসান আলী, সাবেক অতিরিক্ত সচিব বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার অধিকারী, দোহাকুলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মোতালেব তরফদার, নারিকেলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাস্টার এমদাদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা ছদর উদ্দিন,যশোরে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম, উপজেলা শ্রমিকলীগ নেতা বিল্লাল হোসেন , ছাত্রলীগ নেতা সাদ খান হিমেল, যুবলীগ নেতা রিয়াদ হোসেন, প্রমুখ।
আলোচনা শেষে দোয়া ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।