1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
তিস্তায় নৌকাডুবিঃএখনও নিখোঁজ ৬ জন - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনাম :
দোহারে এতিম ৫ কন্যার পরিবারের পাশে ‘আমরা বিএনপি পরিবার’ ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভে সহিংসতা, বন্ধ ৪০০ স্কুল ধর্ম ব্যবসা দিয়ে রাষ্ট্র চলে না: গয়েশ্বর চন্দ্র রায় গাজীপুরে নৈরাজ্যের প্রতিবাদে গাছা থানা ছাত্রদলের বিক্ষোভ মিছিল কালিয়াকৈরে অতিরিক্ত লোডশেডিং ৫ থেকে ৬ ঘণ্টা ও মিলেনা বিদ্যুৎ তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত শাহজালাল বিমানবন্দরে বিশৃঙ্খলা ও মারধর: অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার শাহজালাল বিমানবন্দরে বিমানকর্মীসহ আটক ২, ১ কেজি স্বর্ণ উদ্ধার ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষে নারী ও শিশুসহ নিহত ৭ লোহাগাড়ায় বনাঞ্চলের পাশে শতাধিক অবৈধ করাতকল, মানা হচ্ছে না বিধিমালা পীরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প; চিকিৎসাসেবায় মানুষের পাশে দুই চিকিৎসক

তিস্তায় নৌকাডুবিঃএখনও নিখোঁজ ৬ জন

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪
  • ১৯০ জন খবরটি পড়েছেন

এ আর রাকিবুল হাসান,কুড়িগ্রাম প্রতিনিধি। কুড়িগ্রামের উলিপুরের বজরা ইউনিয়নে তিস্তা নদীতে যাত্রীবাহী নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় বুধবার রাত সাড়ে ১১ টা পর্যন্ত এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন অন্তত ৮ যাত্রী।তবে আজ পাওয়া খবরে জানা গেছে এখনও ৬ জন নিখোঁজ রয়েছেন।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বুধবার (১৯ জুন) সন্ধ্যার দিকে ইউনিয়নের খামারদামার হাট এলাকার মাঝের চরের কাছে তিস্তা নদীতে এই নৌকাডুবির ঘটনা ঘটে। উলিপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আতাউর রহমান এবং উলিপুর থানার ওসি গোলাম মর্তুজা এ তথ্য নিশ্চিত করেন।

বজরা ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ড ইউপি সদস্য মহুবর রহমান বলেন, ‘ বুধবার সন্ধ্যার দিকে নদীতে হঠাৎ ঝড়ো বাতাসে নৌকাটি ডুবে যায়। কাছে থাকা একটি ছোট নৌকা কিছু যাত্রীকে উদ্ধার করলেও তীব্র স্রোতে বেশ কয়েকজন ভাটির দিকে ভেসে যায় বলে জানতে পেরেছি। তারা শেষ পর্যন্ত তীরে উঠতে পারছেন কিনা তা নিশ্চত করে কেউ বলতে পারছে না।’ এই ইউপি সদস্য আরও বলেন,‘ শুনেছি যাত্রীরা পুরান বজরা বাজার এলাকা থেকে নৌকা যোগে রংপুরের পীরগঞ্জের পাওটানা গাবুরারচর এলাকায় যাচ্ছিলেন। এসময় আমার ওয়ার্ডের খামারদামার হাট মাঝের চরের কাছে নৌকাটি ডুবে যায়।’

নৌকা ডুবির ঘটনায় উদ্ধার হওয়া আনোয়ার নামে এক যাত্রী বলেন, ‘ আমরা বজরা থেকে দাওয়াত খেয়ে গাবুরারচরে ফিরছিলাম। নৌকায় শিশু সহ ২৫/২৬ জন ছিলাম। এসময় নদীতে একটি বড় ঢেউ ওঠে। মাঝি ওই ঢেউয়ের মধ্যে হঠাৎ নৌকা ঘুরানোর চেষ্টা করলে নৌকা ডুবে যায়। অনেকে উদ্ধার হলেও এখনও ৬/৭ জন নিখোঁজ আছে।’

উলিপুর থানার ওসি গোলাম মর্তুজা বলেন, ‘ এখন পর্যন্ত (রাত সাড়ে ১১ টা) এক শিশুর লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। নিখোঁজদের বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে।’ তিস্তা নদীর ঘটনাস্থল থেকে বুধবার রাত সাড়ে ১১ টায় ইউএনও মো. আতাউর রহমান বলেন, ‘নৌকাডুবির ঘটনার পর ১৮ জনকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে এক শিশুর লাশ রয়েছে। জীবিত উদ্ধার যাত্রীদের মধ্যে চার জনকে আহত অবস্থায় উলিপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ ২০ জুন শেষ খবর পাওয়া পর্যন্ত নৌকা ডুবির ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন ৬ জন। এদের মধ্যে ৪ জনই শিশু আর দুজন স্বামী-স্ত্রী। ৬ জনের মধ্যে একই পরিবারের ৪ জন। এদিকে ফায়ার সার্ভিস ডুবুরি দলের উদ্ধার তৎপরতা চলছে। ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar