1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাঘারপাড়ায় মাছের ঘেরে কীটনাশক দিয়ে ৬ লক্ষাধিক টাকার মাছ নিধন - bdtelegraph24.com
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে ওষুধ কারখানায় অগ্নিকাণ্ড, আহত ১ দুর্গাপুরে নির্মম হত্যার শিকার সাংবাদিক আলিফ ফকিরের পরিবারের পাশে ডেপুটি স্পিকার বন্ধুত্বের পুঁজিতে গড়ে উঠল ‘শেষ বিকেলের চায়ের আড্ডা’, স্বপ্ন অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো কালিয়াকৈরে প্রিমিয়াম লীগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নিহত ১০, অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ছিল না ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে দ্বন্দ্বে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৩ লাখ টাকার ডায়মন্ডের রিং উদ্ধার, মালিককে হস্তান্তর প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে সরকার: প্রধানমন্ত্রী উত্তরা রাজলক্ষ্মীতে পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত অর্ধশত

বাঘারপাড়ায় মাছের ঘেরে কীটনাশক দিয়ে ৬ লক্ষাধিক টাকার মাছ নিধন

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৮৭ জন খবরটি পড়েছেন

পূর্ব শত্রুতার কারনে মাছের ঘেরে কীটনাশক দিয়ে এক মাছ চাষির প্রায় ৬ লাখ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে যশোরের বাঘারপাড়া উপজেলায়।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

স্থানীয়রা জানান , বুধবার গভীর রাতে উপজেলার নারিকেলবাড়িয়া ইউনিয়নের ধুপখালী গ্রামের অহাব কাজির ছেলে মাছ চাষি হুসাইন কবিরের মাছের ঘেরে কে বা কারা কীটনাশক প্রয়োগ করে মাছ মেরে ফেলেছে। তবে হুসাইন কবির একই গ্রামের আনোয়ারুল ইসলাম।জাহিদুল মোল্যা,রবিউল ইসলাম,তরিকুল সর্দার,শাহাজান আলী ও জামাল সর্দার কে অভিযুক্ত করেছেন।

ক্ষতিগ্রস্থ মাছ চাষি হুসাইন কবির জানান, তিনি দেড় বিঘা জমির ঘেরে তেলাপিয়া,বিদেশী জাতের টেংরা ও পুঁটি মাছ চাষ করেন। বুধবার রাতে শত্রুতার বশে আমার ঘেরে কীটনাশক প্রয়োগ করে চলে যায়। সকালে পিতা ওহাব কাজির মুখে খবর জেনে  ঘেরে গিয়ে দেখি সব মাছ মরে ভেসে আছে।

তিনি জানান, বিগত ৩ মাসে আমার মাছের পোনা ,খাবার ও অন্যান্য আনুষাংগিক ব্যায় হয়েছে তিন লক্ষাধিক টাকা। মাছগুলোর বর্তমান বাজার মুল্য আনুমানিক ছয় লক্ষাধিক টাকা। এসময় কবির হুসাইন বলেন, রাতের বেলায় স্থানীয় অভিযুক্তরা জাল ঘুনি দিয়ে মাছ ধরায় তাদের নিষেধ করি। এনিয়ে তাদের সাথে মনোমালিন্য সৃষ্টি হয়। কবির বলেন,আমি নিঃস্ব ও সর্বশান্ত হয়ে গেলাম।

বাঘারপাড়া থানার ওসি ফিরোজ আহম্মেদ কীটনাশক দিয়ে মাছ মেরে ফেলার বিষয় টি নিশ্চিত করে বলেন,বৃহস্পতিবার এনিয়ে ক্ষতিগ্রস্থ হুসাইন কবির থানায় লিখিত অভিযোগ দিয়েছেন । তদন্ত করে প্রয়োজয়ণীয় ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar