1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
৪শ' বিলিয়ন ডলারেরও বেশি সম্পত্তির মালিক এলন মাস্ক - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে অতিরিক্ত লোডশেডিং ৫ থেকে ৬ ঘণ্টা ও মিলেনা বিদ্যুৎ তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত শাহজালাল বিমানবন্দরে বিশৃঙ্খলা ও মারধর: অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার শাহজালাল বিমানবন্দরে বিমানকর্মীসহ আটক ২, ১ কেজি স্বর্ণ উদ্ধার ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষে নারী ও শিশুসহ নিহত ৭ লোহাগাড়ায় বনাঞ্চলের পাশে শতাধিক অবৈধ করাতকল, মানা হচ্ছে না বিধিমালা পীরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প; চিকিৎসাসেবায় মানুষের পাশে দুই চিকিৎসক দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি

৪শ’ বিলিয়ন ডলারেরও বেশি সম্পত্তির মালিক এলন মাস্ক

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ১৯৭ জন খবরটি পড়েছেন

ইতিহাস গড়লেন এলন মাস্ক। বিশ্বের প্রথম মানুষ হিসাবে ৪০০ বিলিয়ন ডলারেরও বেশি সম্পত্তির মালিক হলেন এই মার্কিন ধনকুবের। বিশেষজ্ঞদের মতে, আমেরিকার নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জেতায় ব্যবসায়িক ক্ষেত্রে বিরাট সুবিধা পেয়েছেন টেসলা কর্তা। গত কয়েকদিনে লাফিয়ে বেড়েছে তাঁর সম্পত্তির পরিমাণ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ব্লুমবার্গের পরিসংখ্যান অনুযায়ী, আপাতত ৪৪০ বিলিয়ন ডলারের সম্পত্তি রয়েছে মাস্কের হাতে। ভারতীয় মুদ্রায় যে অঙ্কটা ৩৭ লক্ষ কোটি টাকার কাছাকাছি। মাস্কের অধিকৃত টেসলা এবং স্পেসএক্স- এই দুই সংস্থা সম্প্রতি বিরাট লাভের মুখ দেখেছে। তার জেরেই লাফিয়ে বেড়েছে মার্কিন ধনকুবেরের সম্পদের পরিমাণ। মানবজাতির ইতিহাসে প্রথম ব্যক্তি হিসাবে ৪০০ বিলিয়ন ডলারেরও বেশি সম্পত্তির অধিকারী হয়েছেন মাস্ক। যদিও আরেক সংস্থা ফোর্বসের মতে, মাস্কের সম্পত্তির মূল্য ৩৬৮ বিলিয়ন ডলার। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জেফ বেজোসের রয়েছে ২৪৪ বিলিয়ন ডলারের সম্পত্তি।

পরিসংখ্যান বলছে, মাস্কের অধিকৃত টেসলার স্টকের দাম প্রায় ৬৫ শতাংশ বেড়েছে মার্কিন নির্বাচনের ফলপ্রকাশের পরে। বিশ্লেষকদের মতে, টেসলার এই উত্থানের নেপথ্যে রয়েছে দুটি কারণ। প্রথমত, হবু মার্কিন প্রেসিডেন্ট রোবটচালিত গাড়ির পক্ষে সওয়াল করবেন। পাশাপাশি টেসলার প্রতিদ্বন্দ্বী গাড়ি প্রস্তুতকারীদের কর সংক্রান্ত সুযোগসুবিধাতেও কোপ বসাবেন ট্রাম্প। সেই কারণেই টেসলার উপর আস্থা রেখেছেন বিনিয়োগকারীরা। ফলে চড়চড়িয়ে বেড়েছে মাস্কের সম্পত্তির পরিমাণ। সংবাদ প্রতিদিন

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar