1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বেঙ্গালুরে বাংলাদেশি নারীকে ধর্ষণের পর হত্যা - bdtelegraph24.com
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
রাঙামাটিতে বাস থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার, আটক ২ জুমার দিন দোয়া কবুলের মুহুর্তে যে দোয়া বেশি বেশি পড়তে হবে রাতে ঘুম না এলে রাসুলুল্লাহ (সা.) যে দোয়া পড়তে বলেছেন যুক্তরাষ্ট্রের হুমকির জবাবে ‘ফাদার অব অল বোম্বস’ আনছে ইরান থাইল্যান্ডে ‘সয়েল ফিভার’-এ ৪৫ জনের মৃত্যু, আক্রান্ত ৫৭০ গাজীপুরে গাছায় মাদ্রাসার ৬ ছাত্রকে বলাৎকারের অভিযোগ, শিক্ষক-পরিচালক গ্রেপ্তার খুলনায় ভোরে যুবক, সন্ধ্যায় নারী খুন-এক দিনে দুই হত্যাকাণ্ড চার স্ত্রী ও ৫৮ সন্তান নিয়ে সংসার, খাবার জোগাতেই হিমশিম আফগান সাদিকের পেরুতে এল নিনোর প্রভাবে দাবানল: মৃত ১২, গৃহহীন কয়েকশ রাঙামাটিতে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করলেন অতিরিক্ত আইজিপি

বেঙ্গালুরে বাংলাদেশি নারীকে ধর্ষণের পর হত্যা

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
  • ১৪৬ জন খবরটি পড়েছেন

ভারতের কর্ণাটক রাজ্যের বেঙ্গালুরুতে ২৮ বছর বয়সী বাংলাদেশি এক নারীর মরদেহ পাওয়া গেছে। তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের। শুক্রবার (২৪ জানুয়ারি) রামমূর্তি এলাকার কালকেরে লেকের কাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

পুলিশ জানায়, একটি অ্যাপার্টমেন্টে গৃহকর্মীর কাজ করতেন ওই নারী। বৃহস্পতিবার কাজ শেষে বাড়ি ফেরার পথে এই ঘটনা ঘটে। শুক্রবার সকালে স্থানীয়রা একটি নির্জন এলাকায় তার মৃতদেহ দেখতে পান। তারা তখন তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেন।

নারীটির স্বামী একজন পরিচ্ছন্নতাকর্মী। স্বামী এবং তিন সন্তানের সঙ্গে উত্তর বেঙ্গালুরুতে থাকতেন তিনি। তাদের তিন সন্তান আছে।

একজন পুলিশ কর্মকর্তা জানান, নিহত নারী বাংলাদেশি নাগরিক, যিনি ছয় বছর ধরে এখানে বসবাস করছিলেন। তার কোনো বৈধ কাগজপত্র ছিল না। তবে তার স্বামীর বৈধ পাসপোর্ট রয়েছে এবং তিনি মেডিকেল ভিসায় ভারতে প্রবেশ করেছিলেন।

বৃহস্পতিবার ওই নারী তার সহকর্মীকে বলেছিলেন, তার কিছু ব্যক্তিগত কাজ আছে এবং দেরি হতে পারে। তাই সহকর্মীকে বলেন তাকে ছাড়াই চলে যেতে। তবে যখন তার বাড়ি ফিরতে দেরি হয় তখন তার স্বামী রামমূর্তি নগর থানায় অভিযোগ করেন।

পুলিশ কর্মকর্তা আরও বলেন, ধারণা করা হচ্ছে, ওই নারী স্বেচ্ছায় কোনও নির্জন জায়গায় গিয়েছিলেন পরিচিত কারও সঙ্গে দেখা করার জন্য। তবে শুক্রবার সকালে তার মরদেহ পাওয়া যায়। তার মাথায় গুরুতর জখমের চিহ্ন ছিল।

ঘটনার তথ্য পাওয়ার পর, পূর্ব বিভাগের ডেপুটি কমিশনার অব পুলিশ (ডিসিপি) দেবরাজ ফরেনসিক বিশেষজ্ঞ এবং একটি কুকুর স্কোয়াড নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। সূত্র: হিন্দুস্তান টাইমস/ সময়নিউজ

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar