1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মাঝ আকাশে হেলিক্টোরের সাথে বিমানের সংঘর্ষ - bdtelegraph24.com
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
শিরোনাম :
রাঙামাটিতে বাস থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার, আটক ২ জুমার দিন দোয়া কবুলের মুহুর্তে যে দোয়া বেশি বেশি পড়তে হবে রাতে ঘুম না এলে রাসুলুল্লাহ (সা.) যে দোয়া পড়তে বলেছেন যুক্তরাষ্ট্রের হুমকির জবাবে ‘ফাদার অব অল বোম্বস’ আনছে ইরান থাইল্যান্ডে ‘সয়েল ফিভার’-এ ৪৫ জনের মৃত্যু, আক্রান্ত ৫৭০ গাজীপুরে গাছায় মাদ্রাসার ৬ ছাত্রকে বলাৎকারের অভিযোগ, শিক্ষক-পরিচালক গ্রেপ্তার খুলনায় ভোরে যুবক, সন্ধ্যায় নারী খুন-এক দিনে দুই হত্যাকাণ্ড চার স্ত্রী ও ৫৮ সন্তান নিয়ে সংসার, খাবার জোগাতেই হিমশিম আফগান সাদিকের পেরুতে এল নিনোর প্রভাবে দাবানল: মৃত ১২, গৃহহীন কয়েকশ রাঙামাটিতে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করলেন অতিরিক্ত আইজিপি

মাঝ আকাশে হেলিক্টোরের সাথে বিমানের সংঘর্ষ

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ১২১ জন খবরটি পড়েছেন

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে মাঝ আকাশে সামরিক হেলিক্টোরের সঙ্গে একটি বিমানের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

দেশটির কর্মকর্তারা জানান, বুধবার রাতে রিগ্যান ওয়াশিংটন জাতীয় বিমানবন্দরের কাছে আমেরিকান এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমানের সঙ্গে মার্কিন সেনাবাহিনীর একটি ব্ল্যাক হক হেলিকপ্টারের সংঘর্ষ হয়। টেক্সাসের সিনেটর টেড ক্রুজ জানান, এ ঘটনায় অনেকে হতাহত হয়েছেন। তবে ঠিক কতজন হতাহত হয়েছেন তা তিনি জানাননি।

মার্কিন ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, পিএসএ এয়ারলাইন্সের একটি জেট রিগ্যানের দিকে যাওয়ার সময় মাঝ আকাশে একটি ব্ল্যাক হক হেলিকপ্টারের সঙ্গে সংঘর্ষ হয়। মার্কিন সেনাবাহিনীর একজন কর্মকর্তা জানান, দুর্ঘটনায় তাদের একটি হেলিকপ্টার জড়িত ছিল।

আমেরিকান এয়ারলাইন্সের ওয়েবসাইটে বলা হয়েছে, বিমানটিতে অন্তত ৬৫ জন যাত্রী ছিলেন। কালবেলা

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়ার ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি মেডিক্যাল সার্ভিস ডিপার্টমেন্ট নিশ্চিত করেছে যে সংঘর্ষের কারণে পটোম্যাক নদীতে একটি বিমান পড়েছে। ঘটনাস্থলে ফায়ারবোট পৌঁছেছে। 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যাচ্ছে, পটোম্যাক নদীর উপরে মাঝ আকাশে বিমান-হেলিকপ্টারের সংঘর্ষ। 

তবে এতে কী পরিমাণে ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে- সেই সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। 

বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, বিমানে ৬০ জন যাত্রী এবং চারজন ক্রু ছিলেন। যুক্তরাষ্ট্রের নতুন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, পেন্টাগন সক্রিয়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।  

এক্স পোস্টে জেডি ভ্যান্স লেখেন, দয়া করে রেগান বিমানবন্দরের কাছে আজ সন্ধ্যায় ঘটে যাওয়া মাঝ-আকাশ সংঘর্ষে জড়িত সবার জন্য প্রার্থনা করুন। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি, তবে আপাতত সবার ভালো থাকার আশা করছি।

অন্যদিকে নবনিযুক্ত প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ জানিয়েছেন, পেন্টাগন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।এক্স পোস্টে হেগসেথ লেখেন, যদি প্রয়োজন হয়, সহায়তা দিতে প্রস্তুত। দুর্ঘটনায় জড়িত সকলের জন্য প্রার্থনা।

এখনও পর্যন্ত কর্তৃপক্ষ বিমানের ধরন, আরোহীদের সংখ্যা বা ক্ষয়ক্ষতির বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি। তবে সিবিএস নিউজ জানিয়েছে, দুর্ঘটনার শিকার আমেরিকান এয়ারলাইন্সের বিমানে ৬০ জন যাত্রী এবং ৪ জন ক্রু সদস্য ছিল। আমাদের সময়ডটকম

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar