1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাঘারপাড়ার নারিকেল বাড়িয়ায় ২৮৪১ কেজি ভেজাল দস্তা সার ধ্বংস (ভিডিওসহ) - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শিরোনাম :
অভয়নগরে ৩০ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারকে ৬০টি ছাগল বিতরণ যশোরের বাঘারপাড়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ উপকূলীয় বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে শ্যামনগরে সহ-ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা রাঙামাটিতে দারিদ্র্য বিমোচনে সেলাই মেশিন বিতরণ নেত্রকোণায় এনসিপির কেন্দ্রীয় নেতার বাসায় আগুন, ‘অগ্নিসংযোগের’ অভিযোগ নাসিরনগরে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট চরমে ; জোড়াতালি দিয়ে চলছে পাঠদান যশোর সাব-রেজিস্ট্রি অফিসে জাল স্ট্যাম্প বিক্রির অভিযোগ, তোলপাড় ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সহায়তা চেয়েছেন রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে গবাদিপশু পালনের প্রশিক্ষণ পেলেন ২০ জন সেনাসদস্যের চাকরিচ্যুতির দাবিতে জাবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

বাঘারপাড়ার নারিকেল বাড়িয়ায় ২৮৪১ কেজি ভেজাল দস্তা সার ধ্বংস (ভিডিওসহ)

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২০
  • ৭১০ জন খবরটি পড়েছেন

বাঘারপাড়া প্রতিনিধিঃ বৃহস্পতিবার (৫অক্টোবর) সকাল ১১ টার দিকে উপজেলার নারিকেলবাড়িয়া বাজারে সার ব্যবসায়ী পবিত্র সাহার দোকানে অভিযান চালিয়ে প্রায় একলক্ষ টাকার ভেজাল দস্তা সার ধ্বংস করেছে ভ্রাম্যমান আদালত।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ভ্রাম্যমান আদালত,গত ৫ অক্টোবর ভেজাল সার বিক্রী করার অপরাধে ওই বাজারের সার ব্যবসায়ী পবিত্র সাহাকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড  প্রদান করেন। সেসময় বিপুল পরিমান ভেজাল সার জব্দ করেন আদালত। আদালত ওইসময়  জব্দকৃত সারের নমুনা সংগ্রহ করে তার ব্যবসা প্রতিষ্ঠান তালাবন্ধ করে দেয়।

সংশ্লিষ্ট প্রশাসন সংগৃহীত সারের নমুনা পরীক্ষার জন্য যশোর ল্যাবে পাঠান । পরীক্ষায়  জব্দকৃত সারের মধ্যে শুধুমাত্র দস্তা সার ভেজাল প্রমানিত হওয়ায় এদিন ২৮৪১ কেজি সার ধ্বংস করে দেয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আফরোজ। এসময় উপস্থিত ছিলেন,কৃষিকর্মকর্তা রুহুল আমিন, কৃষি অফিসের উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা আবু দাউদ ,উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল করিম ও সালমা খাতুন ও নারিকেল বাড়িয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই জামাল উদ্দিন।

নারিকেল বাড়িয়া উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল করিম জানান,আটকৃত দস্তা সার হচ্ছে,নিউ লিমা জিংক ,আমেরিকান জিংক,টরি জিংক,বাম্পার মনো জিংক, গ্রোজিংক , স্যান্ডোজ মনো জিংক ও  কৃষক বন্ধু মার্কা। ধ্বংস করা সারের আনুমানিক মূল্য প্রায় ১ লক্ষ টাকা।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar