1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অনার্স ভর্তি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ, একযোগে পরীক্ষা ৩১ মে - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়া উপজেলায় নবাগত এসিল্যান্ড নুসরাত জাহানের যোগদান নিজেদের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি শিক্ষার্থীদের পরিবার ও সমাজের প্রতি দায়িত্বশীল হবার আহ্বান ডেপুটি স্পিকারের বোচাগঞ্জে ভিয়েতনামি কালো ধানে কপাল খুলেছে রকিবুলের জাবিতে গাইবান্ধার শিক্ষার্থীদের মাঝে দেড় লক্ষাধিক টাকার শিক্ষাবৃত্তি বিতরণ টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা

অনার্স ভর্তি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ, একযোগে পরীক্ষা ৩১ মে

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ৩৪১ জন খবরটি পড়েছেন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ করা হয়েছে। আগামী ৩১ মে (শনিবার) সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত দেশের ৮টি বিভাগের ৮৭৯টি কেন্দ্রে একযোগে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বুধবার (১৪ মে) জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকপূর্ব শিক্ষাবিষয়ক স্কুলের ভারপ্রাপ্ত ডিন ড. মো. আশেক কবির চৌধুরীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

প্রকাশিত তালিকা অনুযায়ী, ঢাকা বিভাগে সর্বাধিক ২৪৭টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। অন্যান্য বিভাগগুলোতে বরিশালে ৫৯টি, চট্টগ্রামে ১৩৪টি, খুলনায় ১৫৬টি, রাজশাহীতে ১৪৩টি, রংপুরে ৯৬টি এবং সিলেটে ৪৪টি কেন্দ্র রাখা হয়েছে। প্রতিটি বিভাগে সরকারি কলেজের তত্ত্বাবধানে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকে পরীক্ষাকেন্দ্র হিসেবে ব্যবহার করা হবে।

ভর্তি পরীক্ষাটি হবে এমসিকিউ ভিত্তিক। পরীক্ষার্থীরা ১০০টি প্রশ্নের উত্তর দিতে এক ঘণ্টা সময় পাবেন। ফলাফল নির্ধারণে পরীক্ষার নম্বরের পাশাপাশি এসএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএর ৪০% এবং এইচএসসি পরীক্ষার জিপিএর ৬০% যোগ করে সর্বমোট ২০০ নম্বরের ভিত্তিতে মেধাতালিকা তৈরি করা হবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, পরীক্ষার দিন পরীক্ষার্থীদের অবশ্যই ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ও এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড সঙ্গে রাখতে হবে। পরীক্ষায় সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা গেলেও মোবাইল ফোন বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস সম্পূর্ণভাবে নিষিদ্ধ।

উল্লেখ্য, এই ভর্তি পরীক্ষার তারিখ পূর্বে দুই দফা পরিবর্তিত হয়েছে। প্রথমে ৩ মে নির্ধারিত হলেও পরে তা ২৪ মে করা হয়। সর্বশেষ তা পরিবর্তন করে ৩১ মে নির্ধারণ করেছে কর্তৃপক্ষ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar