1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
'শাপলা জাতীয় প্রতীকের অংশ, প্রতীক হতে বাধা নেই': ধানের শীষ নিয়েও প্রশ্ন তুললেন এনসিপি নেতা সারজিস আলম - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় রাতের আঁধারে পাহাড় কেটে মাটি পাচার, অতিষ্ঠ এলাকাবাসী চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান

‘শাপলা জাতীয় প্রতীকের অংশ, প্রতীক হতে বাধা নেই’: ধানের শীষ নিয়েও প্রশ্ন তুললেন এনসিপি নেতা সারজিস আলম

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ১৪৩ জন খবরটি পড়েছেন
Sarjis Alam
সারজিস আলম

মিনহাজ উল ইসলাম, বিডিটেলিগ্রাফ

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ঢাকা, ১০ জুলাই ২০২৫: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলম মন্তব্য করেছেন যে, জাতীয় প্রতীক হিসেবে শাপলাকে রাজনৈতিক দলের প্রতীক হিসেবে ব্যবহারে কোনো আইনগত বাধা নেই। নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এই দাবি করেন, যা রাজনৈতিক মহলে নতুন বিতর্কের জন্ম দিতে পারে।

সারজিস আলম যুক্তি দিয়েছেন, শাপলা জাতীয় প্রতীকের একটি অংশ মাত্র, ঠিক যেমন ধানের শীষ, পাট পাতা এবং তারকাও এর অংশ। তিনি প্রশ্ন তোলেন, “শাপলা যদি রাজনৈতিক দলের প্রতীক না হতে পারে তাহলে ধানের শীষও প্রতীক হতে পারবে না।”

এনসিপি নেতা আরও বলেন, “যদি জাতীয় প্রতীকের যেকোনো একটি অংশ রাজনৈতিক দলের প্রতীক হতে পারে তাহলে শাপলাও হতে পারবে।” জাতীয় ফুল হিসেবে শাপলার প্রতীক হতে কোনো আইনগত বাধা নেই উল্লেখ করে তিনি বলেন, “কারণ জাতীয় ফল কাঁঠাল অলরেডি মার্কা হিসেবে আছে।”

তার শেষ মন্তব্য ছিল, “আর যদি মার্কা দেখেই ভয় পান তাহলে সেটা আগে থেকেই বলেন!” এই বক্তব্যটি নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রতীকের ব্যবহার নিয়ে চলমান বিতর্কে নতুন মাত্রা যোগ করতে পারে বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, গতকাল (০৯ জুলাই) নির্বাচন কমিশন জানায় এনসিপি শাপলা প্রতিক পাচ্ছে না আসন্ন নির্বাচনে। এবিষয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ দেশের শীর্ষ দৈনিক প্রথম আলোকে বলেন, শাপলাকে নির্বাচনী প্রতীক হিসেবে তফসিলভুক্ত করা হবে না মর্মে নীতিগত সিদ্ধান্ত হয়েছে।

তিনি বলেন, অতীতেও কোনো কোনো দল শাপলা প্রতীক চেয়েছিল, কিন্তু দেওয়া হয়নি। জাতীয় প্রতীক ও জাতীয় পতাকার সম্মান রক্ষার্থে আইন আছে। তবে জাতীয় ফুল বা ফলের বিষয়ে আইন করা হয়নি। এসব বিষয় বিবেচনায় নিয়ে শাপলাকে নির্বাচনী প্রতীক হিসেবে তফসিলভুক্ত না করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar