1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
‘ধারা’ বৃষ্টিবলয় আসছে: ২৪ জুলাই থেকে সারাদেশে প্রবল বৃষ্টির সম্ভাবনা - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় রাতের আঁধারে পাহাড় কেটে মাটি পাচার, অতিষ্ঠ এলাকাবাসী চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান

‘ধারা’ বৃষ্টিবলয় আসছে: ২৪ জুলাই থেকে সারাদেশে প্রবল বৃষ্টির সম্ভাবনা

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ১১৪ জন খবরটি পড়েছেন

বিডিটেলিগ্রাফ ডেস্ক।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ‘ধারা’ নামে একটি শক্তিশালী মৌসুমি বৃষ্টিবলয়, যা আগামী ২৪ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত দেশের প্রায় সব অঞ্চলে ধাপে ধাপে প্রভাব ফেলতে পারে।

বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) সোমবার (২১ জুলাই) তাদের ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছে। আবহাওয়া বিশ্লেষকদের মতে, এটি একটি প্রায় পূর্ণাঙ্গ বৃষ্টিবলয় এবং ব্যাপকতা ও স্থায়ীত্ব বিবেচনায় উপকূলীয় ও নিম্নাঞ্চলে বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হচ্ছে।

বৃষ্টিবলয়টির সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগে। মধ্যম মাত্রার প্রভাব পড়বে ঢাকা, সিলেট ও রাজশাহী বিভাগে। ২৮ জুলাইয়ের পর রংপুর ও ময়মনসিংহ বিভাগেও মাঝারি মাত্রার প্রভাব পড়তে পারে।

চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে পাহাড় ধসের আশঙ্কা রয়েছে বলে সতর্ক করেছেন আবহাওয়াবিদরা। যদিও কালবৈশাখীর সম্ভাবনা নেই, তবে বজ্রপাত হতে পারে বিভিন্ন এলাকায়।

এছাড়া উপকূলীয় অঞ্চলে লঘুচাপের প্রভাবে দমকা হাওয়া বইতে পারে। মৌসুমি বায়ুর চাপের তারতম্যের কারণে সাগরও বেশিরভাগ সময় উত্তাল থাকতে পারে বলে জানানো হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, টানা কয়েক দিনের বৃষ্টিপাত শহরাঞ্চলে জলাবদ্ধতা তৈরি করতে পারে এবং গ্রামীণ নিম্নভূমি প্লাবিত হওয়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar