1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কোটিপতি সাবেক এমপি ভূমিহীন সেজে তিন একর খাসজমি দখলে নেন - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় রাতের আঁধারে পাহাড় কেটে মাটি পাচার, অতিষ্ঠ এলাকাবাসী চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান

কোটিপতি সাবেক এমপি ভূমিহীন সেজে তিন একর খাসজমি দখলে নেন

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ৩৬২ জন খবরটি পড়েছেন

বরিশাল প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বরিশাল-৪ আসনের সাবেক সংসদ সদস্য মেজবাহ উদ্দিন ফরহাদের বিরুদ্ধেই ভূমিহীনদের জন্য বরাদ্দ খাসজমি দখলের অভিযোগ উঠেছে। অথচ সম্প্রতি তিনি হিজলা ও মেহেন্দিগঞ্জে খাসজমি সম্পদশালীদের নামে বরাদ্দ ঠেকাতে আদালতে মামলা করে আলোচনায় আসেন।

অভিযোগ অনুযায়ী, ফরহাদ নিজেকে ভূমিহীন দেখিয়ে তিন একরের বেশি খাসজমি দখল করেছেন। এজন্য তিনি ভিন্ন ভিন্ন নামে আবেদন করেন— কাজী মেজবাহ উদ্দিন, কাজী ফরহাদ উদ্দিন ও কাজী ফরহাদ হোসেন। তবে সবার বাবার নামই ছিল কাজী আকতারুজ্জামান। ভূমি খতিয়ান বইয়েও ফরহাদ ও তার পরিবারের নামে একাধিক খাসজমি বরাদ্দের তথ্য পাওয়া গেছে।

নিজের নামে জমি বন্দোবস্তের বিষয়টি স্বীকার করলেও ফরহাদ দাবি করেছেন, এসব তার বাবা ছোটবেলায় তার নামে নিয়েছিলেন। তবে সম্পদশালী হয়েও কেন বন্দোবস্ত বাতিল করেননি— সে প্রশ্নের উত্তর দিতে পারেননি তিনি।

মেহেন্দিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম মশিউর রহমান বলেন, নিয়ম অনুযায়ী কেবল ভূমিহীনরা খাসজমি পেতে পারেন। সম্পদশালী বা সাবেক এমপিদের নামে খাসজমি বন্দোবস্তের কোনো সুযোগ নেই। এ বিষয়ে আদালতে তথ্য দেওয়া হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar