1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ঝিনাইদহে হাসপাতাল বিল শোধে সন্তান দত্তক, নার্স আটক - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় রাতের আঁধারে পাহাড় কেটে মাটি পাচার, অতিষ্ঠ এলাকাবাসী চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান

ঝিনাইদহে হাসপাতাল বিল শোধে সন্তান দত্তক, নার্স আটক

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ২৪৬ জন খবরটি পড়েছেন

ঝিনাইদহ প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ঝিনাইদহে অভাবের তাড়নায় সদ্য প্রসূত সন্তানকে দত্তক দিয়েছেন এক মা। বিনিময়ে মিলেছে হাসপাতালের বিল মওকুফ ও নগদ ৬৫ হাজার টাকা। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) মহেশপুর উপজেলার নেপার মোড়ের পিয়ারলেস প্রাইভেট হাসপাতালে।

স্থানীয় প্রশাসন জানায়, মহেশপুরের যাদবপুর ইউনিয়নের আনছার মোড়ের মৃত আলামিনের স্ত্রী সুমাইয়া খাতুন প্রসবের পর আর্থিক সংকটে পড়েন। হাসপাতালের বিল শোধ করতে না পারায় তিনি সন্তানকে দত্তক দিতে রাজি হন। এ ঘটনায় সহযোগিতা করেন হাসপাতালের নার্স ইসমোতারা।

বিষয়টি জানাজানি হলে বুধবার (১ অক্টোবর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হেলেনা আক্তার নিপার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। অভিযানে হাসপাতালের কাগজপত্রে ত্রুটি ও অস্বাস্থ্যকর পরিবেশ পাওয়ায় মালিক সেলিম রেজা বাবুকে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া শিশু বিক্রির সহযোগিতাকারী নার্স ইসমোতারাকে পুলিশ আটক করে, তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

সুমাইয়া খাতুন জানান, স্বামীর মৃত্যুর পর বাবার বাড়ি কিংবা শ্বশুরবাড়ি কোথাও ঠাঁই হয়নি তার। বৃদ্ধা নানির বাড়িতে আশ্রয় নিয়ে গর্ভকাল পার করতে হয়েছে। অভাব-অনটনের কারণে সন্তান মানুষ করার সামর্থ্য ছিল না। তাই সন্তানকে দত্তক দিতে বাধ্য হয়েছেন তিনি।

তিনি আরও বলেন, “যারা দত্তক নিয়েছে তাদের আমি চিনি না, শুধু শুনেছি তাদের বাড়ি কুমিল্লায়।”

অন্যদিকে, হাসপাতালের মালিক সেলিম রেজা বাবু দাবি করেন, সন্তান দত্তক দেওয়ার ঘটনার জন্য তিনি দায়ী নন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar