নিজস্ব প্রতিবেদক। প্রায় দুই দশক পর কোনো গণমাধ্যমে মুখোমুখি সাক্ষাৎকার দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (৬ অক্টোবর) বিবিসি বাংলাকে দেওয়া এ সাক্ষাৎকারে তিনি বাংলাদেশের রাজনীতি, আগামী নির্বাচন ও নিজের দেশে ফেরার পরিকল্পনা নিয়ে খোলামেলা কথা বলেছেন।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
দেশে ফেরার প্রসঙ্গে তারেক রহমান বলেন, “কিছু সঙ্গত কারণে হয়তো ফেরাটা হয়ে উঠেনি এখনও। তবে সময় তো চলে এসেছে মনে হয়। ইনশাআল্লাহ দ্রুতই ফিরে আসবো।”
কবে নাগাদ দেশে ফিরবেন—এমন প্রশ্নে তিনি বলেন, “দ্রুতই মনে হয়। দ্রুতই ইনশাআল্লাহ।”
নির্বাচনের আগেই দেশে ফেরার সম্ভাবনা সম্পর্কে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানান, “রাজনীতি যখন করি, আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে নির্বাচনের সময় জনগণের সঙ্গে থাকাটা স্বাভাবিক। যেখানে জনগণ প্রত্যাশিত নির্বাচন চাইছে, সেখানে আমি জনগণের মাঝেই থাকবো ইনশাআল্লাহ।”
দেশে ফেরার ক্ষেত্রে নিরাপত্তা ইস্যু নিয়ে প্রশ্ন করা হলে তারেক রহমান বলেন, “বিভিন্ন সময় সরকারের অনেক ব্যক্তির কাছ থেকেও নানা শঙ্কার কথা বিভিন্ন মাধ্যমে প্রকাশিত হয়েছে।