1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ভূমিকম্প ঝুঁকির মানচিত্রে তুলনামূলক নিরাপদ পশ্চিম-দক্ষিণাঞ্চল - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় রাতের আঁধারে পাহাড় কেটে মাটি পাচার, অতিষ্ঠ এলাকাবাসী চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান

ভূমিকম্প ঝুঁকির মানচিত্রে তুলনামূলক নিরাপদ পশ্চিম-দক্ষিণাঞ্চল

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ১২৮ জন খবরটি পড়েছেন

বিডিটেলিগ্রাফ ডেস্ক।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

দেশের ভূমিকম্প ঝুঁকির মানচিত্রে পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলকে তুলনামূলক নিরাপদ হিসেবে চিহ্নিত করেছে সাম্প্রতিক ভূতাত্ত্বিক বিশ্লেষণ। আবহাওয়া অধিদফতরের শ্রেণিবিন্যাস অনুযায়ী বাংলাদেশকে তিনটি জোনে ভাগ করা হয়েছে—উচ্চ ঝুঁকির জোন-১, মাঝারি ঝুঁকির জোন-২ এবং নিম্ন ঝুঁকির জোন-৩।

জোন-৩ এর অন্তর্ভুক্ত খুলনা ও বরিশাল বিভাগের ১৫টি জেলা এবং রাজশাহী বিভাগের পশ্চিমাংশকে ভূমিকম্পের সম্ভাব্য ঝুঁকির দিক থেকে তুলনামূলকভাবে নিরাপদ ধরা হয়। বিশেষজ্ঞদের ব্যাখ্যায়, এই এলাকাগুলো প্রধান টেকটোনিক প্লেট বাউন্ডারি—ডাউকি ফল্ট, মধুপুর ফল্ট কিংবা মিয়ানমার ফল্ট লাইনের বাইরে অবস্থান করায় এ অঞ্চলে বড় ধরনের কম্পনের ঝুঁকি অপেক্ষাকৃত কম।

অন্যদিকে দেশের উত্তর-পূর্বাঞ্চল ও পূর্বাঞ্চলের বেশ কয়েকটি জেলা উচ্চ ঝুঁকির জোন-১-এর মধ্যে পড়ে। এর মধ্যে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ এবং চট্টগ্রাম ও পার্বত্য জেলার কিছু অংশকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। ঢাকা, টাঙ্গাইল, কুমিল্লা, নোয়াখালী ও বগুড়াসহ রাজশাহীর অধিকাংশ অংশ জোন-২ এ রয়েছে।

বাংলাদেশের চারপাশে প্লেট বাউন্ডারি-১, ২, ৩–এর পাশাপাশি হালুয়াঘাটের ডাউকি ফল্ট এবং মধুপুর ফল্টসহ মোট পাঁচটি ভূমিকম্প উৎপত্তিস্থল চিহ্নিত আছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, নিম্ন ঝুঁকিপ্রবণ এলাকাগুলোও দুর্বল নির্মাণশৈলী বা নিম্নমানের অবকাঠামোর কারণে কম মাত্রার কম্পনেও ক্ষতির মুখে পড়তে পারে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar