1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
আইসিসির সিদ্ধান্তে সম্মতি বিসিবির, বিশ্বকাপে খেলবে স্কটল্যান্ড - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় রাতের আঁধারে পাহাড় কেটে মাটি পাচার, অতিষ্ঠ এলাকাবাসী চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান

আইসিসির সিদ্ধান্তে সম্মতি বিসিবির, বিশ্বকাপে খেলবে স্কটল্যান্ড

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ১৯৬ জন খবরটি পড়েছেন

টেলিগ্রাফ ডেস্ক | আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণের আর কোনো সুযোগ থাকছে না। নিরাপত্তাজনিত কারণে ভারতে গিয়ে ম্যাচ খেলতে অনিচ্ছা প্রকাশ করায় বাংলাদেশের পরিবর্তে বিশ্বকাপে জায়গা পেয়েছে স্কটল্যান্ড।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সব আলোচনা ও জল্পনার অবসান ঘটিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এক প্রেস বিজ্ঞপ্তিতে আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্ত জানায়।

মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনার পরই বিশ্বকাপের ম্যাচ ভারতে গিয়ে না খেলার বিষয়টি একাধিকবার আইসিসিকে অবহিত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

প্রায় তিন সপ্তাহ ধরে দুই পক্ষের মধ্যে দফায় দফায় আলোচনা চলে। শেষ পর্যন্ত শনিবার (২৪ জানুয়ারি) আইসিসির চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়।

এই সিদ্ধান্তের পর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির বোর্ড সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে বিসিবি পরিচালক আমজাদ হোসেন জানান, বোর্ড আইসিসির সিদ্ধান্ত মেনে নিয়েছে।

তিনি বলেন, পুরো বিষয়টি নিরাপত্তার সঙ্গে জড়িত এবং সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের উপস্থিতিতে একাধিক বৈঠকে জানানো হয়েছে যে সূচি পরিবর্তন সম্ভব নয়। সরকারের নির্দেশনা অনুযায়ী ভারতে গিয়ে খেলা নিরাপদ নয় বলেই বিসিবি তাদের অবস্থান জানায়।

বিসিবির আরেক পরিচালক আসিফ আকবর বলেন, নিরাপত্তা ঝুঁকির কারণেই বাংলাদেশ বিশ্বকাপে অংশ নিচ্ছে না। তার ভাষ্য অনুযায়ী, বিষয়টি নিয়ে তথ্য, পররাষ্ট্র, যুব ও ক্রীড়া এবং আইন মন্ত্রণালয়ের সমন্বয়ে সিদ্ধান্ত হয়েছে।

তিনি আরও জানান, গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতেই সরকার ঝুঁকি নিতে চায়নি এবং বিসিবি কখনোই খেলতে অনিচ্ছুক ছিল না।

পরিচালক আবদুর রাজ্জাক বলেন, যেকোনো আন্তর্জাতিক সফরের জন্য সরকারের অনুমোদন বাধ্যতামূলক এবং সেই সিদ্ধান্ত অনুসরণ করাই বিসিবির দায়িত্ব।

গত ২১ জানুয়ারি আইসিসির বোর্ড সভায় এ বিষয়ে ভোটাভুটি হলে বাংলাদেশ ও পাকিস্তান ছাড়া বাকি দেশগুলো বাংলাদেশের পরিবর্তে অন্য দল নেওয়ার পক্ষে ভোট দেয়। ফলাফলে বাংলাদেশ বাদ পড়ে এবং আইসিসি স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করে নতুন সূচিও প্রকাশ করে।

#আরএ

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar