1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
গণভোটে সরকারি কর্মীদের ‘হ্যাঁ–না’ প্রচারণায় নিষেধাজ্ঞা - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় রাতের আঁধারে পাহাড় কেটে মাটি পাচার, অতিষ্ঠ এলাকাবাসী চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান

গণভোটে সরকারি কর্মীদের ‘হ্যাঁ–না’ প্রচারণায় নিষেধাজ্ঞা

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  • ১২৯ জন খবরটি পড়েছেন

টেলিগ্রাফ রিপোর্ট | ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনই জুলাই জাতীয় সনদের সংবিধানসংক্রান্ত সংস্কার প্রস্তাব বাস্তবায়ন প্রশ্নে গণভোট অনুষ্ঠিত হবে। এই গণভোটকে কেন্দ্র করে প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত কোনো ব্যক্তি জনগণকে ‘হ্যাঁ’ বা ‘না’ ভোটের পক্ষে আহ্বান জানাতে পারবেন না—এমন স্পষ্ট নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) এ বিষয়ে একটি চিঠি দেশের সব রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

উল্লেখযোগ্য বিষয় হলো, অন্তর্বর্তী সরকার ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মাধ্যমে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা শুরু হওয়ার প্রায় ১৮ দিন পর এই নির্দেশনা জারি করল কমিশন। উপদেষ্টা পরিষদের সদস্যদের পাশাপাশি বিভিন্ন সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান যখন প্রকাশ্যে ‘হ্যাঁ’ ভোটের প্রচার শুরু করে, তখন থেকেই এ ধরনের প্রচারণার আইনগত বৈধতা নিয়ে আলোচনা চলছিল।

ভোটের মাত্র দুই সপ্তাহ আগে এমন সিদ্ধান্তের কারণ জানতে চাইলে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বণিক বার্তাকে বলেন, গণভোটের প্রচারণায় আইন লঙ্ঘনের বিষয়টি স্পষ্ট হওয়ার পরই কমিশন ব্যবস্থা নিয়েছে। তিনি জানান, বিষয়টি নিয়ে কমিশন কিছুদিন ধরেই কাজ করছিল এবং আগেও প্রকাশ্যে এ ধরনের প্রচারণাকে আইনবিরোধী বলে উল্লেখ করা হয়েছিল।

চলতি মাসের ১১ জানুয়ারি প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে ‘আমাদের সবার স্বপ্নের বাংলাদেশ বাস্তবে গড়তে হ্যাঁ-তে সিল দিন’ শিরোনামে একটি ফটোকার্ড বিতরণ করা হয়। সেখানে ‘গণভোট ২০২৬’ লেখা ও সরকারের লোগো ব্যবহার করা হয়। প্রেস উইং জানায়, ১৮ জানুয়ারি পর্যন্ত ধারাবাহিকভাবে এমন আটটি ফটোকার্ড প্রচারের পরিকল্পনা ছিল।

১১ জানুয়ারি থেকে গতকাল পর্যন্ত অন্তর্বর্তী সরকারের বিভিন্ন দপ্তর ও কর্মকর্তা গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণায় যুক্ত ছিলেন। তবে ইসির নতুন নির্দেশনায় বলা হয়েছে, গণভোট অধ্যাদেশ ২০২৫ ও গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ অনুযায়ী সরকারি কর্মীরা কেবল গণভোট সম্পর্কে জনগণকে তথ্য দিতে পারবেন, কিন্তু কোনো পক্ষের পক্ষে ভোট চাওয়ার অধিকার নেই।

নির্দেশনায় আরও বলা হয়, এ ধরনের প্রচারণা গণভোটের ফলাফলকে প্রভাবিত করতে পারে এবং এটি দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে। তাই সংশ্লিষ্ট আইনের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

#আরএ

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar