1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
পরিবেশগত ভারসাম্য রক্ষায় জলাভূমি সুরক্ষার অঙ্গীকার উপকূলবাসীর - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন এসআই অসিত কুমার বসাক সরকারি দেবেন্দ্র কলেজে দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা কর্মশালা অনুষ্ঠিত বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

পরিবেশগত ভারসাম্য রক্ষায় জলাভূমি সুরক্ষার অঙ্গীকার উপকূলবাসীর

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩০ জন খবরটি পড়েছেন

নিজস্ব প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

“জলাভূমি ও প্রথাগত জ্ঞান: সাংস্কৃতিক ঐতিহ্য উদ্যাপন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জলাভূমি সুরক্ষার অঙ্গীকারের মধ্যদিয়ে সাতক্ষীরার শ্যামনগরে পালিত হয়েছে বিশ্ব জলাভূমি দিবস-২০২৬। সোমবার (২ ফেব্রুয়ারি) উপজেলার মুন্সিগঞ্জের চুনকুড়ি নদীর পাড়ে দিবসটি উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গবেষণা প্রতিষ্ঠান বারসিক, গ্রীন কোয়ালিশন ও সুন্দরবন ইয়ুথ সলিডারিটি টিম ‘জলাভূমি সুরক্ষায় উপকূলবাসীর অঙ্গীকার’ শীর্ষক এই কর্মসূচির আয়োজন করে। র‌্যালিতে অংশগ্রহণকারীরা জলাভূমি, নদী, খাল-বিল ও প্রাকৃতিক জলাশয় রক্ষার দাবিতে বিভিন্ন প্ল্যাকার্ড ও ফেস্টুন প্রদর্শন করেন।

মুন্সিগঞ্জ গ্রীন কোয়ালিশনের সভাপতি ডা. যোগেশ মন্ডল এর সভাপতিত্বে বারসিকের ক্যাম্পেইন অ্যান্ড নেটওয়ার্ক ফ্যাসিলিটেটর স.ম ওসমান গনীর সঞ্চালনায় বক্তব্য রাখেন ঈশ্বরীপুর গ্রীন কোয়ালিশনের সভাপতি এম. জিল্লুর রহমান, সুন্দরবন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মাহফুজুর রহমান তালেব, মথুরাপুর কৃষিপ্রতিবেশবিদ্যা শিখন কেন্দ্রের তত্ত্বাবধায়ক সরমা রানী, কৃষক নিমাই মন্ডল এবং সুন্দরবন ইয়ুথ সলিডারিটি টিম বুড়িগোয়ালিনী ইউনিটের সাধারণ সম্পাদক সবুজ বিল্লাহ, বারসিকের সহযোগী আঞ্চলিক সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদার প্রমুখ।

বক্তারা বলেন, উপকূলীয় অঞ্চলের জীবন-জীবিকা, খাদ্য নিরাপত্তা ও পরিবেশগত ভারসাম্য রক্ষায় জলাভূমি অপরিহার্য। প্রথাগত জ্ঞান ও স্থানীয় মানুষের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে জলাভূমি সংরক্ষণে সম্মিলিত উদ্যোগ নিতে হবে। নদী, খাল-বিল ও জলাভূমি আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ। এগুলো ধ্বংস হলে শুধু পরিবেশ নয়, উপকূলবাসীর অস্তিত্বও হুমকির মুখে পড়বে। তাই স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করেই জলাভূমি সুরক্ষা নিশ্চিত করতে হবে।

এছাড়াও তারা বলেন, উপকূলীয় জলাভূমি প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষাকবচ হিসেবে কাজ করে। প্রথাগত জ্ঞান ও কৃষকের অভিজ্ঞতা জলাভূমি ব্যবস্থাপনায় কার্যকর ভূমিকা রাখতে পারে, যা আমাদের নতুন করে মূল্যায়ন করা জরুরি। নদী ও প্রাকৃতিক জলাশয় দখল ও দূষণের ফলে জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। খাল-বিল ও জলাভূমি রক্ষা মানেই কৃষি, মৎস্য ও জীবিকার সুরক্ষা। সুন্দরবন ও উপকূলীয় নদীগুলো আমাদের ইতিহাস ও ঐতিহ্যের ধারক। গণমাধ্যমের পাশাপাশি স্থানীয় মানুষের সচেতন অংশগ্রহণ ছাড়া এসব প্রাকৃতিক সম্পদ রক্ষা সম্ভব নয়। ভবিষ্যৎ প্রজন্মের জন্য নদী ও জলাশয় রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar