1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ভোট সুষ্ঠু হচ্ছে কি না,এখনো বলার সময় হয়নি- তারেক রহমান - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন এসআই অসিত কুমার বসাক সরকারি দেবেন্দ্র কলেজে দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা কর্মশালা অনুষ্ঠিত বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

ভোট সুষ্ঠু হচ্ছে কি না,এখনো বলার সময় হয়নি- তারেক রহমান

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৫৭ জন খবরটি পড়েছেন

ডেস্ক নিউজ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ সুষ্ঠু হচ্ছে কি না—এ বিষয়ে মন্তব্য করার এখনো সময় হয়নি বলে জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, “এখনো সময় হয়নি; এটা টু আর্লি টু মেক এনি কমেন্টস।”

বৃহস্পতিবার দুপুর ১টার পর রাজধানীর গুলশানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। ভোটে এখন পর্যন্ত যে গণঅংশগ্রহণ দেখা যাচ্ছে, তা প্রত্যাশা পূরণ করছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি এই প্রতিক্রিয়া জানান।

তারেক রহমান বলেন, বাংলাদেশের প্রায় ১৩ কোটি ভোটারের জন্য দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্মরণীয়। “এ দিনটির জন্যই সবাই অপেক্ষা করছিলেন,” বলেন তিনি।

ভোট উৎসবের পরিবেশ শেষ পর্যন্ত বজায় থাকবে কি না—এ প্রশ্নে তিনি বলেন, এ বিষয়ে প্রধান উপদেষ্টার কাছে বিস্তারিত তথ্য থাকতে পারে, কারণ তিনি সরকারে আছেন। তবে সারাদেশের সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে নিজের কাছে পূর্ণাঙ্গ তথ্য নেই বলে মন্তব্য করা কঠিন বলে জানান তিনি।

তবে ঢাকায় মানুষের মধ্যে যথেষ্ট উৎসাহ-উদ্দীপনা দেখেছেন বলে উল্লেখ করেন বিএনপি চেয়ারম্যান। তিনি বলেন, গত দুই দিনে লঞ্চ, স্টিমার, ট্রেন ও বাসে করে মানুষ নিজ নিজ এলাকায় ফিরে গেছেন ভোট দেওয়ার জন্য। তার ভাষায়, সেই উৎসাহ শেষ পর্যন্ত বজায় থাকবে বলে তারা প্রত্যাশা করেন।

নির্বাচনকে ঘিরে কিছু বিচ্ছিন্ন ঘটনায় কয়েকজন এজেন্ট বা সদস্য অস্ত্র ও টাকাসহ আটক হওয়ার খবর পাওয়া গেছে বলেও উল্লেখ করেন তিনি। সকালে এমন একটি সংবাদ দেখেছেন জানিয়ে তারেক রহমান বলেন, এসব ঘটনা সামগ্রিক নির্বাচনী পরিবেশকে প্রভাবিত করবে বলে তিনি মনে করেন না।

তিনি আরও বলেন, জনগণ যদি শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে ভোট দিতে পারেন, তবে গণতন্ত্রের সূচনা আরও দৃঢ় হবে। “আসুন আমরা সবাই চেষ্টা করি এই উত্তরণের পথ সত্যিই সফল হলো কি না, আমরা গণতন্ত্রের পথে এগোতে পারলাম কি না,” বলেন তিনি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar