দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
ফরিদ আহমেদ, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।
ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস সিলিন্ডারের ভেতরে অভিনব কৌশলে লুকিয়ে রাখা ২১ কেজি গাঁজা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় একটি প্রাইভেটকার জব্দ করা হলেও এর চালক পালিয়ে যেতে সক্ষম হয়।
রোববার (১৬ মার্চ ২০২৬) সকাল সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি দল ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কে চেকপোস্ট বসিয়ে অভিযান চালায়।
এ সময় একটি টয়োটা প্রোবক্স প্রাইভেটকার চেকপোস্টের কাছে পৌঁছালে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়ির চালক দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে গাড়িটি তল্লাশি করে গ্যাস সিলিন্ডারের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ২১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য বিধি মোতাবেক জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।