1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
আশুগঞ্জ টোলপ্লাজায় পৃথক অভিযানে ২২ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৪ - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন এসআই অসিত কুমার বসাক সরকারি দেবেন্দ্র কলেজে দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা কর্মশালা অনুষ্ঠিত বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

আশুগঞ্জ টোলপ্লাজায় পৃথক অভিযানে ২২ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৪

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ১৬০ জন খবরটি পড়েছেন

ফরিদ আহমেদ , ব্রাহ্মণবাড়িয়া,প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পুলিশের পৃথক দুই অভিযানে মোট ২২ কেজি গাঁজা উদ্ধার এবং চার মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় একটি পিকআপ ও একটি মাইক্রোবাস জব্দ করা হয়।

পুলিশ জানায়, বুধবার (১৮ মার্চ ২০২৬) দিবাগত রাত ১২টা ৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি নীল-হলুদ রঙের পিকআপ আটক করে তল্লাশি চালিয়ে ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ঘটনায় জড়িত দুই মাদক কারবারীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— টাঙ্গাইল জেলার মধুপুর থানার মহিষমারা গ্রামের মো. শফিক (৩৮) এবং ঘাটাইল থানার দক্ষিণ পাড়া গ্রামের মো. আব্দুল্লাহ (২০)।

এরপর একই দিনে সকাল ৭টা ৫ মিনিটে একই এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় একটি নোহা মাইক্রোবাস আটক করে তল্লাশি চালিয়ে আরও ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় আরও দুইজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার আবাদগাঁও (আসামপাড়া) গ্রামের মো. লিটন মিয়া (৩৫) এবং টেকারঘাট গ্রামের আফদাল মিয়া (৩৪)।

উদ্ধারকৃত গাঁজা ও ব্যবহৃত যানবাহন বিধি মোতাবেক জব্দ করা হয়েছে। এ ঘটনায় আশুগঞ্জ থানায় পৃথক দুটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar