1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
পূর্ব শত্রুতার জেরে নাসিরনগরে সংঘর্ষ; এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন এসআই অসিত কুমার বসাক সরকারি দেবেন্দ্র কলেজে দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা কর্মশালা অনুষ্ঠিত বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

পূর্ব শত্রুতার জেরে নাসিরনগরে সংঘর্ষ; এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ১৫৩ জন খবরটি পড়েছেন

ফরিদ আহমেদ ,
ব্রাহ্মণবাড়িয়া,প্রতিনিধি

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার গোয়ালনগর গ্রামে পূর্ব শত্রুতার জেরে দুই গোষ্ঠীর মধ্যে প্রায় তিন ঘণ্টাব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জাতীয় সংসদ নির্বাচনের দিন সকালে গোয়ালনগর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে বিএনপি-সমর্থক রহিম তালুকদার গোষ্ঠীর জিয়াউর রহমানকে সেনাবাহিনী আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ১০ দিনের কারাদণ্ড দেন।

এ ঘটনাকে কেন্দ্র করে একই গ্রামের কাসেম মিয়া গোষ্ঠীর শিশু মিয়াকে সন্দেহ করেন জিয়াউর রহমান। এর জেরে প্রায় এক সপ্তাহ আগে শিশু মিয়াকে মারধর ও তার মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে। এরপর থেকেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।

মঙ্গলবার সকালে রহিম তালুকদারের লোকজন কাসেম গোষ্ঠীর বাড়িঘরে হামলার চেষ্টা করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। বিকেলে উভয় পক্ষ মাইকে ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র—টেঁটা, বল্লম ও দা—নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে গোটা এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে অন্তত ৫০ জন আহত হন।
আহতদের নাসিরনগরসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar