1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
পলিথিনের আড়ালে বসতি, ধ্বংসের পথে বনভূমি - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম :
বাঘারপাড়ায় ইডিএফ এর ১৫তম প্রতিষ্ঠাবর্ষিকীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা যশোরে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, জামায়াতের ৫ এমপির প্রতিবাদ নাসিরনগরে নদীতে নিখোঁজের দুই দিন পর মেঘনা নদীতে ভেসে উঠে মরদেহ নাসিরনগরে চোখের জলে দেবী বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে দুর্গোৎসব গাজীপুরে গভীর রাতে অগ্নিকাণ্ড: মসজিদসহ পুড়ল বেশ কয়েকটি দোকান ও গুদাম খুলনায় যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার, মোটরসাইকেল জব্দ সাজেকে ফের অবরোধ: পুলিশ ও সেনা পাহারায় ফিরলেন ৩ হাজার পর্যটক সাইবার সুরক্ষা আইনসহ গণমাধ্যম সংশ্লিষ্ট আইন সংশোধনের কাজ চলছে: তথ্যমন্ত্রী ভাষাসৈনিক অলি আহাদের ১৪তম মৃত্যুবার্ষিকী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাঙামাটিতে সড়ক ও নৌপথ দুর্ঘটনা রোধে নিরাপদ যাত্রা ফাউন্ডেশনের সচেতনতামূলক প্রচারণা

পলিথিনের আড়ালে বসতি, ধ্বংসের পথে বনভূমি

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
  • ১৮৭ জন খবরটি পড়েছেন

মনির আহমদ আজাদ, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

লোহাগাড়ায় বনের জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। উপজেলার চুনতি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম নারিশ্চা জাদির পাহাড়সংলগ্ন ইছহাক মিয়া সড়কের পাশে পাশাপাশি দুটি পাকা ঘর নির্মাণ করা হচ্ছে বলে স্থানীয়রা জানিয়েছেন। অভিযোগ রয়েছে, পদুয়া রেঞ্জের ডলু বনবিটের আওতাধীন জমি দখল করে নুর আলম ও জানে আলম এ নির্মাণকাজ চালাচ্ছেন।

অভিযোগ উঠেছে, দখলদাররা প্রথমে অস্থায়ী বসতি গড়ে তুলে পরে কালো পলিথিন দিয়ে ঢেকে ধীরে ধীরে তা পাকা স্থাপনায় রূপ দিচ্ছেন এবং বিদ্যুৎ-পানিসহ বিভিন্ন সুবিধা সংযোগ করছেন।

পরিবেশবিদরা বলছেন, এ ধরনের দখল শুধু গাছপালা ধ্বংসই নয়, বরং জীববৈচিত্র্য ও পরিবেশের ভারসাম্যের ওপর মারাত্মক প্রভাব ফেলে। এতে বন্যপ্রাণীর আবাসস্থল সংকুচিত হয় এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি বাড়ে।
তবে পদুয়া রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা বজলুর রশিদ জানান, পরিদর্শনে গিয়ে তারা দেখেছেন, পাকা ঘর নির্মাণের স্থানটি বন বিভাগের নয়, বরং খাস খতিয়ানের জমি। বন বিভাগকে ‘ম্যানেজ’ করার অভিযোগও তিনি অস্বীকার করেন।

এদিকে সচেতন মহল বলছে, বনভূমি রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যতে ভয়াবহ পরিবেশগত বিপর্যয়ের আশঙ্কা রয়েছে। দখলদারদের উচ্ছেদের পাশাপাশি সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar